অস্টিওআরথ্রাইটিসের প্রচলিত চিকিৎসা কী
অস্টিওআরথ্রাইটিস একটি প্রচলিত সমস্যা। এর প্রচলিত চিকিৎসা পদ্ধতি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৩তম পর্বে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দীন। বর্তমানে তিনি সিওর সেল মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : অস্টিওআরথ্রাইটিসের প্রচলিত চিকিৎসা পদ্ধতি কেমন?
উত্তর : প্রথমে আমরা বলি আপনারা হাঁটুর যত্ন নেবেন বা যে জয়েন্টে আপনার অস্টিওআরথ্রাইটিস হয়েছে এর যত্ন নেবেন। অনেকে ব্যথার ওষুধ খায়। আমরা বলি, প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এরপর অনেকে বেশি পরিমাণ ব্যথা হলে এনএসআইডি নামে একধরনের ওষুধ আছে সেটি খায়। এগুলোর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। এ ছাড়া অনেক রোগীকে আমরা ফিজিওথেরাপি দিতে বলি। এর বাইরে আমরা অনেক সময় স্টেরয়েড ব্যবহার করি বা হেলুনিক এসিড ব্যবহার করি। তবে প্রচলিত এই যে চিকিৎসা পদ্ধতি এর অনেকগুলো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য কেউ যদি ব্যথার ওষুধ অনেকদিন খায়, কিডনিতে সমস্যা হতে পারে। লিভারে সমস্যা হতে পারে। হার্টে সমস্যা হতে পারে। স্টেরয়েড যে ব্যব্হার করা হয় এগুলো অস্থিসন্ধির প্রদাহ যদিও কমায়, পরে তার ক্ষয়ের পরিমাণটা বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা পদ্ধতির খারাপ যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে রোগীকে আগেই বলে নিই। এর থেকে বেরিয়ে আসার জন্য নতুন চিকিৎসা পদ্ধতি এখন এসেছে। আমরা এর বিষয়ে তাদের বলি।

ফিচার ডেস্ক