এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে

নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরকে ঘিরে নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব। জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবন-সংগ্রামের নানা গল্প উঠে এসেছে এবারের আয়োজনে।লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের পর্ব। অনুষ্ঠানকে ঘিরে সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ।নতুন পর্বে...