এক সময় গরিব ছেলেই পছন্দ ছিল প্রভার, কেন?
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে এখন কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন পোস্ট ও কথোপকথনের মাধ্যমে নিয়মিতই অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ, শৈশব ও বেড়ে ওঠার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই জানিয়েছেন, একটা সময় গরীব ছেলেই পছন্দ ছিল তার।
পডকাস্টে নিজের পছন্দের কথা বলতে গিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়, আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম কষ্টে বড় হয়েছি বাবা ভাই বোনদের এভাবে মানুষ করেছে। মিথ্যা কথা এটা আরও বেশি দুষ্টু হয়। আমি বেশ আল্মাদী ছিলাম, এরকম একটা সময় ছিল প্রপারলি কথা বলতে পারতাম না।’
তিনি আরও বলেন, ‘এতো কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করতো, সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’
এদিকে অভিনয়ে নিয়মিত না থাকলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

বিনোদন ডেস্ক