Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
০৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ১০ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
০৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই
আজিজুল হাকিমের সঙ্গে বিয়ের অজানা গল্প শোনালেন জিনাত
প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাপ্পারাজ, তারপর কী ঘটেছিল?
‘দার-ই-নিজাত’-এর অপেক্ষায় থেকে দর্শকের অনুভূতি বুঝলেন ইসরাত
ভারতীয় নারীরাও কেন মজেছেন আবু বকরে

‘কেউ আমাদের আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে সুনীতা

বিনোদন ডেস্ক
০৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ১০ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
০৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:০২, ১০ নভেম্বর ২০২৬

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। তাদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। অভিনেতার সঙ্গে সহশিল্পী কোমল রানি স্বর্ণকরের সম্পর্কের গুঞ্জন ঘিরে সেই আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। 

সম্প্রতি গোবিন্দ ও কোমলের বিয়ের পরিকল্পনা করছেন বলেও দাবি করেছিলেন সুনীতা। এমনকি এমনকি রাগের মাথায় স্বামীকে কোমলের ‘সুগার ড্যাডি’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু এত কাদা ছোঁড়াছুড়ির পরও স্বামীর সঙ্গে আবারও মিলিত হওয়ার ব্যাপারে আশাবাদী সুনীতা।

সম্প্রতি ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে কাটানো পুরোনো দিনের স্মৃতিচারণা করেন সুনীতা। দীপাবলিতে গোবিন্দের উপহার দেওয়া এবং একসঙ্গে কেনাকাটার স্মৃতি তুলে ধরেন তিনি।

সুনীতা বলেন, ‘আগে গোবিন্দা আমাকে কত সোনার গয়না কিনে দিত, উপহার দিত। আমরা শপিং করতাম। মাঝে মাঝে তো আমাকে আর মেয়ে টিনাকেও গয়না কিনতে নিয়ে যেত। আমার বিশ্বাস, ওই দিনগুলো খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। আমরা আবার একসঙ্গে গয়না কিনতে যাব।’

গোবিন্দ তাকে প্রায়ই  ভালোবেসে ‘ঘরের লক্ষ্মী’ বলে সম্বোধন করতেন বলেও জানান সুনীতা। শৈশবের ভালোবাসা বলেই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্বামীর পাশে থাকতে চান তিনি।

এদিকে সুনীতার কথাবার্তায় অশালীন ভাষার ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছিলেন গোবিন্দ। এ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে সুনীতা বলেন, স্বামীর সামনে নিজেকে মার্জিত বা আড়ষ্ট করে উপস্থাপনের প্রয়োজন বোধ করেন না তিনি। তিনি ভীষণ আত্মবিশ্বাসী যে, এই জীবনে কেউ তাদের আলাদা করতে পারবে না।

গোবিন্দের সঙ্গে আবারও সুখের সংসার ফিরে পাওয়ার প্রত্যাশা জানিয়ে সুনীতা বলেন, ‘অবশ্যই আমাদের আবার দেখা হবে। কেন হবে না? এখন হয়তো সময়টা আমাদের পক্ষে নেই, আর সময়ের সঙ্গে তো লড়াই করা যায় না। এটা ৪০ বছরের একটা বিয়ে; টিকবে না কেন? ঠিক আছে, ও এখন যেটা পছন্দ করছে সেটাই করছে। আমি কাজ করছি, আর আমার মন এখন কাজের দিকেই। কিন্তু এই জন্মে কেউ আমাদের আলাদা করতে পারবে না। বাকিটা আমি ইশ্বরের ওপর ছেড়ে দিয়েছি। ইশ্বরে ছাড়া আমি কারও কাছে কিছু চাই না। ওর আর আমার জন্য যেটা ঠিক, ইশ্বরে সেটাই ঠিক করবেন।’

গোবিন্দের সঙ্গে তার ‘রূপা’ সিনেমার সহশিল্পী কোমল রানি স্বর্ণকরের কথিত সম্পর্কের গুঞ্জন থেকেই মূলত এই দম্পতির দাম্পত্য কলহের খবর সামনে আসে। 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গোবিন্দের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। তবে ২০২৬ সালের আগস্টে সেই আবেদন প্রত্যাহার করে নেন তিনি। পরবর্তী সময়ে সুনীতা দাবি করেন, গোবিন্দ ও কোমল বিয়ের পরিকল্পনা করছেন। যদিও গোবিন্দের ম্যানেজার এ দাবি অস্বীকার করেন।

এরপর গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের লালবাগচা রাজা প্যান্ডেলে গোবিন্দ ও কোমলকে একসঙ্গে দেখা যাওয়ার পর বিতর্ক আরও বাড়ে। এরপর কোমলকে গোবিন্দের ‘সুগার ড্যাডি’ বলে মন্তব্য করেন তিনি।

সুনীতার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি বিবৃতি দেন কোমল। সেখানে কারও নাম সরাসরি উল্লেখ না করে তিনি লেখেন, ‘আগেই ভেঙে যাওয়া কোনো সংসারকে নতুন করে কেউ ভাঙন ধরাতে পারে না।’

এ ছাড়া নিজেদের দাম্পত্য সমস্যা প্রকাশ্যে এনে সুনীতা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলেও ইঙ্গিত দেন কোমল। তার অভিযোগ, সুনীতা মানসিকভাবে গোবিন্দকে হয়রানি করছেন, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। নিজের নাম ব্যবহার করে কোনো উদ্দেশ্য হাসিল না করার আহ্বানও জানান তিনি।

কোমলের এই বক্তব্যের পর এসব নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি সুনীতা। সারিশ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দেখছি, সে ভালো আছে। ঈশ্বর তার মঙ্গল করুক। সে নিজের মতো জীবন যাপন করুক।’

সুনীতা আরও জানান, বর্তমানে তার প্রধান মনোযোগ নিজের কাজের দিকে। বারবার বিতর্কে জড়াতে চান না তিনি।

এদিকে এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুনীতা আহুজার। পরিচালক সাজিদ খানের আসন্ন একটি সিনেমায় নিজের ছেলে যশবর্ধন আহুজার মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। তাদের এক ছেলে যশবর্ধন এবং এক মেয়ে টিনা। প্রায় দুই বছর ধরে তাদের সংসারের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিনোদন বলিউড গোবিন্দ

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১৩ নভেম্বর ২০২৬
সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই
১৩ নভেম্বর ২০২৬
আজিজুল হাকিমের সঙ্গে বিয়ের অজানা গল্প শোনালেন জিনাত
১২ নভেম্বর ২০২৬
প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাপ্পারাজ, তারপর কী ঘটেছিল?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংগীতশিল্পী শেখ সাহেদ আর নেই
  2. আজিজুল হাকিমের সঙ্গে বিয়ের অজানা গল্প শোনালেন জিনাত
  3. ৫ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
  4. মধ্যবিত্তের গল্প নিয়ে ঈদে আসছে সিয়াম-তুষির সিনেমা, আছেন চঞ্চলও
  5. প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাপ্পারাজ, তারপর কী ঘটেছিল?
  6. স্ত্রীর মৃত্যুর শোক থেকে নির্মাতা সোহেল রহমানের নতুন সিনেমা ‘হাওয়ার গাড়ি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x