Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • অন্যান্য
বিনোদন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫২, ১২ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫২, ১২ নভেম্বর ২০২৬
আরও খবর
প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাপ্পারাজ, তারপর কী ঘটেছিল?
‘দার-ই-নিজাত’-এর অপেক্ষায় থেকে দর্শকের অনুভূতি বুঝলেন ইসরাত
আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম
মারা গেলেন ডিপজলের ভাই
‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, পুরোনো স্মৃতি মনে করে কাঁদালেন কাবিলা

ভারতীয় নারীরাও কেন মজেছেন আবু বকরে

বিনোদন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫২, ১২ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১০:১০, ১২ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫২, ১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’-এর একটি চরিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। চরিত্রটির নাম ‘আবু বকর’। স্ত্রীকে ভালোবাসা, সম্মান আর ছোট ছোট যত্নে আগলে রাখেন তিনি। স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন তোলেন না, রাগের মুহূর্তেও হারান না ধৈর্য। এমন জীবনসঙ্গীর প্রতি মুগ্ধতা প্রকাশ করেছে ভারতের নারী দর্শকরাও। তাদের কেউ কেউ বলছেন, বাস্তব জীবনেও এমন একজন সঙ্গী পেলে মন্দ হতো না।

‘দার–এ–নিজাত’ লিখেছেন পাকিস্তানের জনপ্রিয় চিত্রনাট্যকার ও ঔপন্যাসিক উমেরা আহমেদ। সিরিয়ালটি পরিচালনা করেছেন সাকিব খান। প্রযোজনা করেছে থ্রিজ এন্টারটেইনমেন্ট। সিরিয়ালটি গত ১ আগস্ট পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচার শুরু হয়। প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ক্লিপগুলো ছড়িয়ে পড়ছে এবং মন্তব্যের ঘরগুলো মূহুর্তেই সরগরম হয়ে ওঠে। এই উম্মাদনা কেবলমাত্র পাকিস্তানেই সীমাবদ্ধ নেই; ভারত, বাংলাদেশ, দুবাই ও মালদ্বীপের দর্শকরাও এতে সমানভাবে মজেছেন। বিশেষ করে আবু বকর চরিত্রে।

এই সিরিয়ালটির গল্পে রয়েছে প্রেম, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক টানাপোড়েন ও বিশ্বাসঘাতকতা। তবে দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে তিনটি চরিত্র—জারিয়াব, জামিল ও আবু বকর। 

সিরিয়ালে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। তার বিপরীতে জারিয়াব চরিত্রে আছেন পাকিস্তানি অভিনেত্রী দুরে ফিশান সেলিম। জামিল চরিত্রে অভিনয় করছেন নামির নওয়াজ খান। তাঁদের সম্পর্কের টানাপোড়েনই গল্পকে এগিয়ে নিয়ে যায়।

সিরিয়ালের গল্পে জারিয়াবের জীবনে একসময় ছিলেন শৈশবের বন্ধু জামিল। তাঁকে ভালোবেসে নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিতেও দ্বিধা করেননি জারিয়াব। কিন্তু একপর্যায়ে জামিল ধর্মের প্রতি অনুরাগী হয়ে জারিয়াবের পোশাক ও জীবনযাপন নিয়ে আপত্তি তুলতে শুরু করেন। পরে তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেন জামিল।

এরপর আবু বকরের সঙ্গে বিয়ে হয় জারিয়াবের। কিন্তু অতীতের সম্পর্কের ক্ষত ও হতাশা সহজে কাটিয়ে উঠতে পারেন না তিনি। নতুন সংসারেও কখনো রাগ করেন, কখনো আবু বকরকে কষ্ট দিয়ে কথা বলেন। তবে স্ত্রীর এমন আচরণের জবাবে পাল্টা রাগ দেখান না আবু বকর। বরং বোঝার চেষ্টা করেন, জারিয়াবের মনের ভেতরে জমে থাকা কষ্টের কথা।

স্ত্রীর অতীত নিয়েও তাকে কখনো বিচার করেন না আবু বকর। নিজের চরিত্র ও অতীত নিয়ে জারিয়াব যখন সংশয়ে ভোগেন, তখন তিনি বুঝিয়ে বলেন, কাউকে বিচার করার অধিকার তার নেই। বিষয়টি জারিয়াব ও সৃষ্টিকর্তার মধ্যকার। স্ত্রীর অতীত ভুলে যেতে কিংবা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চাপও দেন না তিনি।

আবু বকরের ভালোবাসার প্রকাশও বেশ সাধারণ। স্ত্রীর জন্য বাড়তি একটি টফি নিয়ে আসা, রাগ করে ছুড়ে ফেলা মুঠোফোনটি তুলে দেওয়া কিংবা তাঁর জুতা গুছিয়ে রাখার মতো ছোট ছোট কাজেই প্রকাশ পায় যত্ন। কখনো স্ত্রীর সাজপোশাকের প্রশংসা করেন, কানে দুল পরতে সাহায্য করেন। বিদায়ের সময় স্নেহভরে চুলে হাত বুলিয়ে দেওয়া কিংবা ভুল বুঝতে পেরে অহংকার না করে ক্ষমা চাওয়ার দৃশ্যগুলোও দর্শকের মন ছুঁয়েছে।

শুধু ভালোবাসা নয়, জারিয়াবের স্বপ্নের প্রতিও যত্নশীল আবু বকর। স্ত্রীর পড়াশোনা যেন থেমে না যায়, সে জন্য তাঁকে আবার হার্ভার্ডে ফিরে যাওয়ার উৎসাহ দেন। এমনকি জারিয়াব উদ্বেগে ভেঙে পড়লেও তাঁর হাত ধরে পাশে থাকেন।

আবু বকর চরিত্রটির জনপ্রিয়তার পেছনে অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারের অভিনয়ও বড় ভূমিকা রেখেছে। অতিরিক্ত আবেগ কিংবা নাটকীয়তা নয়, চোখের ভাষা, মৃদু হাসি ও কোমল অভিব্যক্তিতে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি।

সিরিয়ালটির আরেকটি উল্লেখযোগ্য দিক জারিয়াবের চরিত্র। প্রচলিত নাটকের আদর্শ নারী চরিত্রের ছকে তাকে বাঁধা হয়নি। অতীতের সম্পর্ক ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে সমাজের চোখে তিনি হয়তো প্রশ্নবিদ্ধ। কিন্তু সেই অতীতের জন্য তাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়নি। বরং নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়া হয়েছে। যদিও নারীর পোশাক ও সংসারে মানিয়ে নেওয়া নিয়ে সিরিয়ালের কিছু বক্তব্য সমালোচনার মুখেও পড়েছে।

তবুও আবু বকরকে নিয়ে দর্শকদের মুগ্ধতার কারণ বেশ স্পষ্ট। সম্পর্কের ক্ষেত্রে নারীরাই অনেক সময় সঙ্গীর রাগ, অভিমান ও মন-মেজাজ সামলে চলেন। নিজের চাওয়া-পাওয়ার চেয়ে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিতে হয় তাদের। সেখানে আবু বকরের মতো একজন পুরুষ চরিত্র দর্শকদের সামনে ভিন্ন এক সম্পর্কের ছবি তুলে ধরেছে।

যেখানে ভালোবাসার সঙ্গে রয়েছে সম্মান, যত্নের সঙ্গে রয়েছে বোঝাপড়া, আর সম্পর্কের মধ্যে নেই নিয়ন্ত্রণের চেষ্টা। দর্শকরা আবু বকরের মধ্যে খুঁজে পাচ্ছেন এমন একজন সঙ্গীকে, যিনি কঠিন সময়েও পাশে থাকেন, অতীত নিয়ে বিচার করেন না এবং ছোট ছোট বিষয়েও ভালোবাসার প্রকাশ ঘটান।

ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও ভালোবাসা, সম্মান ও মানসিক নিরাপত্তার প্রত্যাশা সবারই এক। সম্ভবত সে কারণেই ‘দার-এ-নাজাত’-এর আবু বকর পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতসহ বাংলাদেশের দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিনোদন দার-এ-নিজাত পাকিস্তানি সিরিয়াল

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

২ ঘন্টা আগে
প্রেমিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন বাপ্পারাজ, তারপর কী ঘটেছিল?
৩ ঘন্টা আগে
‘দার-ই-নিজাত’-এর অপেক্ষায় থেকে দর্শকের অনুভূতি বুঝলেন ইসরাত
৭ ঘন্টা আগে
আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মারা গেলেন ডিপজলের ভাই
  2. ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, পুরোনো স্মৃতি মনে করে কাঁদালেন কাবিলা
  3. ‘আমার জীবনের শ্রেষ্ঠ ছবি’, যে সিনেমা নিয়ে আবেগাপ্লুত ওমর সানী
  4. বিয়ের সাজে হাতে পিস্তল ফারিণ
  5. ১৩ বছরের সংসারে ইতি, তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ পবন কল্যাণের
  6. ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x