Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • সংগীত
বিনোদন ডেস্ক
১১:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৩, ১০ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১১:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৩, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি
অসুস্থ ভাইকে নিয়ে উদ্বিগ্ন ডিপজল, চাইলেন সবার দোয়া
‘কেউ আমাদের আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে সুনীতা
নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী
কে-পপ সংগীত ও বাংলাদেশের বিটবক্সিংয়ের সমন্বয়ে হতে যাচ্ছে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা

পারশার সঙ্গে বিয়ের খবর নিজেই জানালেন আসাদ নূর

বিনোদন ডেস্ক
১১:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৩, ১০ নভেম্বর ২০২৬
বিনোদন ডেস্ক
১১:২০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:২৩, ১০ নভেম্বর ২০২৬

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে এতদিন নানা আলোচনা চলছিল। এবার নিজেই সেই খবরের সত্যতা স্বীকার করলেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে পারশাকে বিয়ে করার কথা জানান তিনি।

লাইভে আসাদ নূর বলেন, তাদের বিয়ের বিষয়টি ছিল পরিকল্পিত। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ও মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল নিয়ে প্রশ্ন তুলতেই এমন কৌশল নেওয়া হয়েছিল। এ জন্য ইচ্ছাকৃতভাবে কিছু ক্লু রাখা হয়েছিল। পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়গুলো ছিল সেই পরিকল্পনার অংশ। পরে ছবি আড়াল করা এবং কিছুটা নীরব থাকার মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করেছেন তাঁরা।

আসাদ নূরের ভাষ্য, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতি উৎসাহী মানুষদের পাশাপাশি ধর্মীয় গোঁড়ামি ও উগ্র জাতীয়তাবাদী চিন্তার বিরুদ্ধেও একটি বার্তা দিতে চেয়েছেন তাঁরা।

বিয়ের পদ্ধতি ও আইনগত দিক সম্পর্কে তিনি জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধানের প্রয়োজন হয়নি।

পারশার পরিবার ও বেড়ে ওঠার প্রসঙ্গেও কথা বলেন আসাদ নূর। তাঁর ভাষ্য, পারশা বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তার পেশাগত জীবন ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর।

রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি। আসাদ নূরের দাবি, তারা কেউ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও অর্থ বা অনুদান নেননি।

লাইভে পারশার জুলাই আন্দোলনে ভূমিকার কথাও তুলে ধরেন আসাদ নূর। তিনি বলেন, পারশা জুলাই আন্দোলনের সময় পোস্টার গার্ল ছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির সঙ্গেও তার গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা ছিল। ৫ আগস্টের পরও তিনি জুলাইপন্থীদের সঙ্গেই যুক্ত ছিলেন বলে দাবি করেন আসাদ নূর।

ধর্মীয় আলোচনা ও সমালোচনা প্রসঙ্গে আসাদ নূর জানান, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেও চান না। সমাজে ভালো মানুষ যেমন ধার্মিকদের মধ্যে রয়েছেন, তেমনি নাস্তিকদের মধ্যেও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশাকে নিয়ে আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচার চালানোরও সমালোচনা করেন আসাদ নূর। নারীর সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান তিনি।

বিনোদন পারশা মাহজাবীন পূর্ণী

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১ ঘন্টা আগে
অসুস্থ বাবা নিখোঁজ, ফেসবুকে অভিনেত্রী মেঘলা মুক্তার আকুতি
১ ঘন্টা আগে
অসুস্থ ভাইকে নিয়ে উদ্বিগ্ন ডিপজল, চাইলেন সবার দোয়া
২ ঘন্টা আগে
‘কেউ আমাদের আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে সুনীতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাকের অস্ত্রোপচার নিয়ে রাখঢাক নয়, মজার ছলে যা বললেন জাহ্নবী
  2. কে-পপ সংগীত ও বাংলাদেশের বিটবক্সিংয়ের সমন্বয়ে হতে যাচ্ছে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা
  3. দেশের মুকুট জিতে এবার বিশ্বসুন্দরীর মঞ্চে মাহি
  4. এক বছর পর প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকির ছেলে
  5. বিয়ে করেছেন নীহা!
  6. জেনেভায় সেরা সিরিজের পুরস্কার জিতল বাংলাদেশের ‘অ্যানি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x