জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী সুনেরাহ
দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক জাহিদ হাসানের জন্মদিনে তাঁকে উষ্ণ ও আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাহিদ হাসানের সঙ্গে দুটি ছবি শেয়ার করে তাঁকে ‘বাবা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।
আজ রোববার (৪ অক্টোবর) জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষে সুনেরাহ তাঁর অফিশিয়াল ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টে জাহিদ হাসানের সঙ্গে তোলা দুটি সুন্দর মুহূর্তের ছবি যুক্ত করে ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বাবা’।
অভিনেত্রীর এমন স্নেহার্দ্র ও শ্রদ্ধাপূর্ণ পোস্টটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেন ও ভক্তদের। শোবিজ অঙ্গনের দুই প্রজন্মের এই দুই শিল্পীর দারুণ রসায়ন এবং একে অপরের প্রতি এমন সম্মানবোধ সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। ভক্ত ও শুভানুধ্যায়ীরাও কমেন্ট বক্সে জাহিদ হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বিনোদন ডেস্ক