লং ড্রাইভে আড্ডা দিবেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, কেয়া পায়েলরা
নতুন এক আড্ডার গল্প নিয়ে হাজির হয়েছে ক্রিয়েটিভ এজেন্সি ‘আইডিয়া স্পেস’। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। বাংলাদেশের প্রথম সারির সেলিব্রিটিদের নিয়ে সাজানো হয়েছে এই শোটি। অতিথি হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের। শোটির কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন গুণী নির্মাতা সঞ্জয় সমদ্দার এবং প্রযোজনা করেছেন ইশতি আহমেদ।
সঞ্জয় সমদ্দার জানান,‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টকশো নয়; এটি তারকাদের জীবনের এক অন্যরকম জার্নির গল্প। গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় উঠে আসবে তারকাদের সাফল্যের পথচলা (রোড টু সাকসেস), তাদের প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং গাড়ি নিয়ে তাদের নানা স্মৃতির কথা।’
‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শোটিতে যুক্ত করা হয়েছে মানবিক উদ্যোগ। কিছু কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস রাখা হয়েছে, যা এই শোটিকে সাধারণ বিনোদনের চেয়ে কিছুটা আলাদা মাত্রা দেবে।’
দীর্ঘ এই আড্ডাটি আইডিয়া স্পেসের প্রযোজনায় আসছে চেরি প্রেজেন্টস কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। টি পার্টনার ইস্পাহানি টি ও কসমেটিক পার্টনার কোরিয়ান মার্ট
এদিকে ‘আয়নাবাজি’, ‘তুফান’ ও ‘বনলতা সেন’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা আছেন উপস্থাপকের আসনে।
তাকে নিয়ে প্রযোজক ইশতি আহমেদ বলেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবনের না বলা গল্প এবং তাদের ড্রাইভের আনন্দকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি আমরা। পাশাপাশি বিনোদনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার ছোট্ট একটি বার্তা দেওয়ার প্রয়াস রয়েছে এই শোতে।`’
‘লং ড্রাইভ’ খুব শীঘ্রই অফিশিয়ালি অন এয়ার হবে ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এ ছাড়া দর্শকরা এই শো উপভোগ করতে পারবেন স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তে।

বিনোদন ডেস্ক