Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৬ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
জন্মদিনে নিপুণের বড় চমক, অবশেষে আসছে ‘মহানগর ৩’!
‘মিশন ডিডিএলজে’তে ফিরছে ৯০-এর প্রেম নতুন আবহে
আফজাল হোসেন-আফসানা মিমির ‘রঙিন সুরমা’, গল্পে সত্য-মিথ্যার খেলা
আগস্টজুড়ে চরকির চার কনটেন্ট, থাকছেন আফজাল–মিমি ও সাবিলা
ওটিটিতে আসছে সাদ-তুষির ‘অ্যানি’

শাহরুখের প্রেমের গল্প থেকে অনুপ্রেরণা, আসছে ‘মিশন ডিডিএলজে’

বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৬ আগস্ট ২০২৬
বিনোদন ডেস্ক
১৬:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৫৭, ১৬ আগস্ট ২০২৬
টিমের একাংশ। ছবি : সংবাদ বিজ্ঞপ্তি

নব্বই দশকের প্রেমের গল্পে বেড়ে ওঠা দর্শকদের কাছে শাহরুখ খানের সিনেমা এক আবেগের নাম। সেই সময়ের প্রেমের গল্পের অনুপ্রেরণা এবার দেখা যাবে বাংলাদেশের ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’-তেও। তবে সরাসরি কোনো সিনেমা নকল করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক।

শনিবার বিকেলে আইস্ক্রিনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিশন ডিডিএলজে’ নিয়ে কথা বলেন নির্মাতা। সেখানে তিনি বলেন, ‘আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই। সেদিক থেকে বলতে পারি, অবশ্যই ‘মিশন ডিডিএলজে’-তে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা পাবেন। তবে সরাসরি আমরা কপি করিনি। বাকিটা দর্শকরা কনটেন্টটি দেখলে বুঝবেন।’

‘ডিডিএলজে’ নামের পেছনেও বিশেষ অর্থ রয়েছে বলে জানান নির্মাতা। তাঁর ভাষায়, ‘নামটা কেন ‘ডিডিএলজে’, সেটারও হিডেন মিনিং আছে। সেটাও দর্শক দেখতে গিয়ে বুঝবেন।’

বর্তমান সময়ে আগের মতো প্রেমের গল্প খুব একটা দেখা যায় না বলেও মন্তব্য করেন আসিফ জাহাঙ্গীর অর্ক। তিনি বলেন, ‘আমরা যে লাভ স্টোরি দেখে বড় হয়েছি, এই সময়ে এসে সেই ধরনের গল্পগুলো আর পাই না। কিন্তু আগেকার গল্পগুলোর যখন কিছু কিছু কাজ বের হয়, দর্শক সেগুলো খুব বেশি পছন্দ করেন।’

নির্মাতা জানান, ‘মিশন ডিডিএলজে’-এর গল্প বর্তমান সময়ের এক দম্পতিকে ঘিরে। তবে নিজেদের প্রেমকে আরও শক্ত করতে তারা অনুপ্রেরণা নেয় নব্বই দশকের প্রেমের গল্প থেকে। তাঁর বিশ্বাস, বর্তমান প্রজন্মের পাশাপাশি তাদের বাবা-মায়েরাও এই গল্প উপভোগ করবেন।

ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। সংবাদ সম্মেলনে নাওভী বলেন, ‘এই কনসেপ্টটা শুনে আমার কাছে মজার মনে হয়েছিল। গল্প দর্শকদের সঙ্গে কানেক্ট করবে বলে আমি কনফিডেন্ট।’

লাবণ্য বলেন, ‘এই গল্পে ৯০ দশকের লাভ স্টোরি আছে, যা এই প্রজন্মের দর্শকদের কাছে নতুন মনে হবে। তারা এই কাজটি দেখে এনজয় করবে।’

‘মিশন ডিডিএলজে’ অর্থাৎ ‘ধ্রুব দিয়া’স লাভ জার্নি’-এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আশেক হোসেন তন্ময়। সংবাদ সম্মেলনে তিনি জানান, ওয়েব ফিল্মটিতে একটি হলুদের গান রয়েছে। আগামী বিয়ের মৌসুমে গানটি বিয়ের বাড়িতে জনপ্রিয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মে নাওভী ও লাবণ্য ছাড়াও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শাহানা আফরোজ স্বপ্না ও শারমিন সুলতানা শর্মী।

বর্তমানে ‘মিশন ডিডিএলজে’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

মিশন ডিডিএলজে

সংশ্লিষ্ট সংবাদ: মিশন ডিডিএলজে

১১ আগস্ট ২০২৬
‘মিশন ডিডিএলজে’তে ফিরছে ৯০-এর প্রেম নতুন আবহে
সর্বাধিক পঠিত
  1. সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা
  2. নেপাল থেকে ফিরেই যে অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
  3. সপ্তাহজুড়ে ওটিটিতে নতুন যা দেখবেন
  4. প্রেমের নাটক-সিনেমায় বিধিনিষেধের আইনি নোটিশ, ৭ সংগঠনের প্রতিবাদ
  5. ৬৫ কোটি আয় কমেছে, দ্বিতীয় দিনেই ধাক্কা খেল ‘টক্সিক’!
  6. নেপালে আটকা খরাজ মুখার্জি, কবে ফিরছেন অভিনেতা?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x