Skip to main content
NTV Online
Dektop Mobile

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১২:৪৫, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:১৯, ০৭ মে ২০২৪
বিনোদন ডেস্ক
১২:৪৫, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:১৯, ০৭ মে ২০২৪
আরও খবর
নাম-গল্প পরিবর্তনের পরও সেন্সরে মিলছে না সালমানের সিনেমার
নিরাপত্তা শঙ্কায় ৫২ বছর ধরে থাকা বাড়ি ছাড়ছেন সালমান খান?
প্রাণনাশের হুমকি, পাঁজরের চোট—তবুও ‘সিকান্দার’র শুটিং থামাননি সালমান
‘কালা হিরণ’ সিনেমা ঠেকাতে আদালতে সালমান খান
সালমানের পাঠানো আইনি নোটিস ছিঁড়ে ফেললেন প্রযোজক

কার্ড ছাপানোর পরও বিয়ে ভেঙেছিল সালমানের, কে ছিলেন সেই পাত্রী?

বিনোদন ডেস্ক
১২:৪৫, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:১৯, ০৭ মে ২০২৪
বিনোদন ডেস্ক
১২:৪৫, ০৭ মে ২০২৪
আপডেট: ১৩:১৯, ০৭ মে ২০২৪
সংগীতা বিজলানির সঙ্গে সালমান খান। ছবি : ফেসবুক থেকে নেওয়া

বলিউড সুপারস্টার সালমান খানের নারীকুলে  রয়েছে অগণিত ভক্ত-অনুরাগী। বলা হয়ে থাকে, এই সময়কালে বলিউডের প্রায় প্রত্যেক নারীর সঙ্গে পর্দায় প্রেম করেছেন তিনি। পর্দার বাইরেও পিছিয়ে থাকেননি এই প্রেমিক পুরুষ। তাঁর প্রেমকাহিনি নিয়ে আলোচনা-গুঞ্জনের কমতি ছিল না কখনোই। এখনো নেই।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, সালমান খানকে এখনো বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। তবে একবার বিয়ের খুব কাছাকাছি গিয়েছিলেন তিনি। আপনি কি জানেন, ১৯৯৪ সালের ২৭ মে সাবেক প্রেমিকা ও বর্তমানে বন্ধু সংগীতা বিজলানির সঙ্গে বিয়ে পাকাপাকি ছিল সালমানের?

১৯৯৪ সালের ২৭ মে ছিল সালমানের বিয়ের জন্য নির্ধারিত দিন। এই হার্টথ্রুব তারকা তখনকার প্রেমিকা বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানিকে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন। বলা হয়ে থাকে, বিয়ের নিমন্ত্রণপত্রও ছাপা হয়েছিল। একে অপরকে তীব্রভাবে ভালোবাসতেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও চলছিল পুরোদমে। ওই কার্ডে বিয়ের দিন-তারিখও উল্লেখ করা হয়েছিল।

বিয়ের প্রস্তুতি চলাকালে একপর্যায়ে সালমান খানকে বিয়ে করতে অস্বীকৃতি জানান সংগীতা বিজলানি। সোমি আলির সঙ্গে সম্পর্ক রয়েছে, এই বলে তিনি সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। পরে এক সাক্ষাৎকারে সংগীতা বিজলানি সালমানের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে হতাশা প্রকাশ করেন। বলেন, সালমান বিয়ের উপযুক্ত নন।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’-এ বলিউড চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহরের কাছে একই কথা জানান সালমান খান। সালমান স্বীকার করেন, বাগদত্তা সংগীতা তাঁর প্রতারণা টের পাওয়ার পরেই তাঁদের বিয়ে ভেঙে যায়। পরে ভারতের ক্রিকেট তারকা আজহারউদ্দিনের সঙ্গে প্রেম ও বিয়ে হয় সংগীতার। ১৯৯৬ সালে করা সেই বিয়ে অবশ্য টেকেনি, ২০১০ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

সংগীতার সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আশির দশকের শেষের দিকে। চলচ্চিত্রের গল্পের মতোই ১৯৮৮ সালে একটি পার্টিতে দেখা হয় তাঁদের। এরপর তাঁরা একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। ১৯৯৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বিয়ের পরিকল্পনা করেছি। সময় হলেই করব। এটা হতে পারে সংগীতা (বিজলানি), অথবা অন্য কেউ।’

২০১০ সালে আজহারউদ্দিনের সঙ্গে সংগীতার বিচ্ছেদের খবর জানতে পারেন সালমান। এরপর তিনি সংগীতাকে মানসিকভাবে সমর্থন দিতে থাকেন। এখনো প্রায়ই সালমান ও সংগীতাকে একসঙ্গে দেখা যায়। তবে ইন্ডাস্ট্রিতে সালমান এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন অভিনেত্রীকে সাফল্য পেতে সাহায্য করলেও সংগীতা ওই তালিকায় নেই। সংগীতা বরাবরই সালমানের জীবনের বিশেষ কেউ। সব তিক্ততা ভুলে কীভাবে বন্ধুতার হাত বাড়াতে হয়, তা ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে হয়!

সালমান খান
২৯ মে ২০২৬
‘ডন ৩’ বিতর্ক সমাধানে এবার সালমান
২৬ অক্টোবর ২০২৫
পাকিস্তানে ‘নিষিদ্ধ’ ভারতের সালমান খান!
১৩ অক্টোবর ২০২৫
ক্ষমা চাওয়ার পরও আরিজিতকে মাফ করেননি, এখন সালমান বলছেন ‘ভুলটা আমারই’
০৮ সেপ্টেম্বর ২০২৫
কার ‘ক্যারিয়ার খেয়েছেন’ জানতে চান বলিউড ভাইজান
১৯ আগস্ট ২০২৫
দেরিতে শুটিংয়ে আসেন সালমান, দিনের শুট করতে হয় রাতে
১৬ জুন ২০২৫
ডিভোর্স হলেই মেয়েরা অর্ধেক টাকা নিয়ে নেয় : সালমান খান
০৭ এপ্রিল ২০২৫
ফ্লপ সালমান খান, সুসময় ফেরাতে আনছেন ‘বাজরাঙ্গি ভাইজান ২’
০১ এপ্রিল ২০২৫
ঈদের শুভেচ্ছা জানালেন সালমান ও শাহরুখ
২৮ মার্চ ২০২৫
যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান
২৬ মার্চ ২০২৫
সালমানের জন্য মাঠে নামলেন আমির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর
  2. কাল আমিরের তৃতীয় বিয়ে, থাকবে ১৫০ অতিথি
  3. নাম-গল্প পরিবর্তনের পরও সেন্সরে মিলছে না সালমানের সিনেমার
  4. ‘কাজল চোখের মেয়ে’তে জোভান-তটিনী
  5. ‘লাভ স্টোরি’ এবার বাস্তবে, ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন টেইলর সুইফট
  6. চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x