কেন আর বিয়ের পিঁড়িতে বসেননি কারিশমা?

নব্বই দশকের বলিউড মানেই পর্দায় কারিশমা কাপুরের জাদুকরী উপস্থিতি। শুধু সৌন্দর্যে নয়, অভিনয় দক্ষতা দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হিসেবে। ঝুলিতে পুরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ চারটি মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার পুরস্কার।কাপুর বংশের প্রথম কন্যাসন্তান হিসেবে রূপালি পর্দায় পা রেখে ইতিহাস তৈরি করা এই অভিনেত্রী একের পর...