১০০ কোটি আয় করেও ফ্লপ, ৫০ কোটিতেই হিট! ‘বক্স অফিস’ আয়ের হিসাবটা কী?

একটি সিনেমা ১০০ কোটি রুপি আয় করেও ফ্লপ হতে পারে, আবার ৫০ কোটি রুপি আয় করেও হিট হতে পারে। কারণ, সিনেমার সাফল্য শুধু বক্স অফিসে মোট আয়ের ওপর নির্ভর করে না। এর নির্মাণ খরচ, প্রচার ব্যয় এবং বিনিয়োগের বিপরীতে কত টাকা ফেরত এল, সেগুলোও গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারতীয় সিনেমার ব্যবসা নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে হিসাব করা হয় সিনেমার আয়, আর কোন বিষয়গুলো একটি সিনেমাকে হিট বা ফ্লপ করে...