চেনা ভুবনে ফেরার অপেক্ষা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই তারকা এখন সময় কাটাচ্ছেন অনেকটা আড়ালে। কারণ চলতি বছরের শুরুর দিকে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। আট মাস ধরে তার চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকলেও অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে তানিয়ার। তানিয়া বৃষ্টি এখন বাসাতেই সময় কাটান। পরিবারের সদস্য ও পোষ্যদের নিয়েই তার ব্যস্ততা। কাজে ফেরার জন্য মানসিকভাবেও প্রস্তুত হচ্ছেন তিনি। ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫
