তিন যাত্রীর কাছে পেল ১ কোটি ৩৯ লাখ টাকার স্বর্ণ

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে তিন যাত্রীর কাছে ৭৩৩ গ্রাম স্বর্ণসহ একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গতকাল সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে জব্দ পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঞ্চল্যকর এ...