Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আরও খবর
৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছবেদুল ইসলাম গ্রেপ্তার
উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন
মান্দায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
রাতে মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ

‘কৃষকের প্রয়োজন অনুযায়ী সার বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে’

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ০৯:২৫, ২৫ নভেম্বর ২০২৬
বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। ছবি : এনটিভি অনলাইন

নওগাঁর বদলগাছীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব কৃষককে কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. ফজলে হুদা।

এ সময় সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে কৃষি উপকরণ কেনাবেচার নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক দরিদ্র কৃষকের জমির পরিমাণ কম হওয়ায় তাদের অল্প পরিমাণ সার প্রয়োজন হয়। কিন্তু বাজারে পাঁচ বা ১০ কেজির মতো কম পরিমাণে সার কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে পাঁচ, ১০ ও ১৫ কেজিসহ বিভিন্ন পরিমাণে সার বিক্রির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। পর্যায়ক্রমে ১০ জন করে কৃষকের গ্রুপের মাধ্যমে মোট ৪ হাজার ১০০ কৃষকের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগী কৃষকেরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। পরে উপস্থিত কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।

নওগাঁ সার বিতরণ

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

২০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
১৭ নভেম্বর ২০২৬
বিনামূল্যে চক্ষু সেবা পেলেন নওগাঁর পাঁচ শতাধিক মানুষ
১৭ নভেম্বর ২০২৬
নওগাঁয় চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলার নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল
  2. কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
  3. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
  4. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস
  5. বৃষ্টি-তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x