Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৬, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৬, ২২ নভেম্বর ২০২৬
আরও খবর
যমুনার চরে সবুজ অর্থনীতি, ৩৫০ বিঘায় শসা চাষ
সমন্বিত হাঁস-মাছ চাষে সফল শফিক
মান্দায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় বিএনপির বিক্ষোভ
৬০ বিঘা জমিতে ৩০ বছর ধরে সবজির চারা উৎপাদন

উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৬, ২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৩৫, ২২ নভেম্বর ২০২৬
আপডেট: ১২:৩৬, ২২ নভেম্বর ২০২৬

একসময় ‘মঙ্গা’ ছিল উত্তরবঙ্গের মানুষের কাছে আতঙ্কের নাম। কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য আর খাদ্যসংকটে বছরের একটি নির্দিষ্ট সময়ে এ অঞ্চলের অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। কাজ ও খাদ্যের সন্ধানে ছুটতে হতো এক জনপদ থেকে অন্য জনপদে। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কেন্দ্রে পরিণত করতে উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার।

কৃষিকে শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে এগ্রো প্রসেসিং জোন।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এতে কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সমন্বিত ব্যবস্থা গড়ে উঠবে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে তরুণদের জন্য কৃষিকে ঘিরে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের আওতায় পরিকল্পনাধীন ১০টি ফ্ল্যাগশিপ প্রকল্পের মধ্যে উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগটি অন্যতম। প্রাথমিক পরিকল্পনায় বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলাকে সম্ভাব্য প্রকল্প এলাকা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে যাচাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে।

সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য কৃষিকে একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর অবকাঠামো ও সুযোগ সৃষ্টি করা। এর ফলে কৃষিপণ্যের অপচয় কমবে, উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পকারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সংরক্ষণাগার ও বিপণনব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য ও শিল্পপণ্য তৈরি করা সম্ভব হবে। কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হবে। ফলে কৃষির সঙ্গে শিল্পের সম্পর্ক আরও দৃঢ় হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে একসময় মঙ্গার কারণে পরিচিত জনপদটি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। কৃষির সঙ্গে শিল্প, ব্যবসা ও কর্মসংস্থান যুক্ত হলে স্থানীয় মানুষের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।

তথ্যানুযায়ী, কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের পাশাপাশি কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়ায় এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী তারেক রহমান মোট পাঁচ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনা বিতরণ করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের গত ১৭ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, দেশব্যাপী কৃষক কার্ড কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২৫ লাখ ৭৯ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেশের ৬৪টি জেলার ৫০৩টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন ৭ হাজার ৪৬৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ১৭ লাখ ৪৬ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। ব্যাংক হিসাব খোলার জন্য ১৭ লাখ ১৬ হাজার কৃষকের তথ্য এপিআইতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১৪ লাখ ৭৪ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এ পর্যন্ত ২৭ হাজার ২৩০টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ সহায়তা হিসেবে কৃষকদের ব্যাংক হিসাবে ৩০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনা হবে। ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮ লাখ ৮০ হাজার কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৭০ কোটি টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া, কৃষিসেবা সহজ করা এবং বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড এবং কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা একই সঙ্গে বাস্তবায়িত হলে কৃষির সামগ্রিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষক একদিকে উৎপাদনের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন, অন্যদিকে উৎপাদিত পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সুযোগ বাড়বে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক নতুন শিল্প ও উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তৈরি হবে।

একসময় যে উত্তরবঙ্গের মানুষের কাছে মঙ্গা ছিল খাদ্য ও কর্মসংস্থানের সংকটের প্রতীক, সেই অঞ্চলকে কৃষি উৎপাদন, শিল্পায়ন ও বিনিয়োগের সম্ভাবনাময় অঞ্চলে রূপান্তর করাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। কৃষককে উৎপাদনের উপযুক্ত সহায়তা দেওয়া এবং উৎপাদিত পণ্যের বাণিজ্যিক মূল্য নিশ্চিত করার মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিতে স্থায়ী পরিবর্তন আনার প্রত্যাশা করছে সরকার।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, একসময় মঙ্গা উত্তরবঙ্গের মানুষের জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ। খাদ্যসংকট ও কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের কৃষিতে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত নতুন সুযোগ সৃষ্টি হবে।

আব্দুর রহিম আরও বলেন, উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং তরুণদের জন্য নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে।

জানতে চাইলে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী কৃষকের অর্থনৈতিক ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সেলিম খান আরও বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির বাণিজ্যিকীকরণের উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। আমরা চাই, উত্তরবঙ্গের কৃষক উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্যের বাণিজ্যিক মূল্য সংযোজনের সুফলও পান।

বর্তমান সরকার উত্তরবঙ্গের কৃষিকে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায় উল্লেখ করে কৃষি সচিব বলেন, এ লক্ষ্যে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কৃষিকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং দেশি-বিদেশি বাজারে পৌঁছে দেওয়ার একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে চাই। 

তিনি বলেন, বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি এগ্রো প্রসেসিং জোন গড়ে উঠলে কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বগুড়া জয়পুরহাট নওগাঁ উত্তরবঙ্গ কৃষি অর্থনৈতিক অঞ্চল

সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া

২০ নভেম্বর ২০২৬
সমন্বিত হাঁস-মাছ চাষে সফল শফিক
১৯ নভেম্বর ২০২৬
৬০ বিঘা জমিতে ৩০ বছর ধরে সবজির চারা উৎপাদন
১০ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় শতাধিক প্যারাকিট টিয়া পাখি উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা
  2. শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যারা
  3. শীতে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে
  4. ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি
  5. পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন
  6. বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x