Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ২৪ নভেম্বর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ২৪ নভেম্বর ২০২৬
আরও খবর
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ে ২ পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৭
দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুজনের কারাদণ্ড
যমুনার চরে সবুজ অর্থনীতি, ৩৫০ বিঘায় শসা চাষ

দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ২৪ নভেম্বর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:০৫, ২৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:০৭, ২৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি : এনটিভি অনলাইন

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দ্বিতীয় দফায় জাতীয় সঞ্চালন ব্যবস্থার সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটির প্রথম অংশ। এ সময়ে জাতীয় সঞ্চালন ব্যবস্থায় সরবরাহ করা হয়েছে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনায় দ্বিতীয়বারের মতো এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

জাতীয় সঞ্চালন ব্যবস্থার একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম অংশ থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুরুতে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত থাকে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সফলতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালন সক্ষমতা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং প্রকৌশলী ও পরিচালনাকারীদের দক্ষতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। একই সঙ্গে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় পারমাণবিক শক্তির অন্তর্ভুক্তির পথে এটি উল্লেখযোগ্য অগ্রগতি।

দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম অংশটিকে জাতীয় সঞ্চালন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালীন বিভিন্ন পরিচালন মানদণ্ড, ঘূর্ণনযন্ত্র-বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও সক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী পরিচালন কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় সঞ্চালন ব্যবস্থার সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি আমাদের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও পরিচালনাকারীদের দক্ষতা এবং রুশ পরিচালন সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

মো. জাহেদুল হাসান আরও বলেন, পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই আমরা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছি।

এই অর্জনের পেছনে অবদান রাখায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রুশ সহযোগী প্রতিষ্ঠান এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি অংশ থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি অংশ পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় বৈচিত্র্য আসবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় গ্রিড বিদ্যুৎ সরবরাহ পাবনা

সংশ্লিষ্ট সংবাদ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১০ ঘন্টা আগে
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
২৩ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ
২০ নভেম্বর ২০২৬
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  2. রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
  3. গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
  4. আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  5. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
  6. টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x