Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:০৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ০৬ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:০৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ০৬ নভেম্বর ২০২৬
আরও খবর
নওগাঁয় পল্লীবিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
১৫ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
বাংলাদেশের জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: আমিনুল হক
নওগাঁয় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

আলট্রাসনোতে ‘যমজ’, সিজারের পর ১ শিশু হস্তান্তরের অভিযোগ

আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:০৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ০৬ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
২৩:০৫, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ০৬ নভেম্বর ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় আলট্রাসনোতে যমজ সন্তান বলে সিজারিয়ান অপারেশনের পর এক মেয়েশিশু হস্তান্তর করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন প্রসূতির স্বামী।

এ নিয়ে শুরু হয় হট্টগোল, দেনদরবার ও টাকা দিয়ে সমঝোতার চেষ্টার খবর পেয়ে সেখানে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী শান্ত ইসলাম। তার দাবি, অপর নবজাতকের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শান্ত ইসলাম অভিযোগ করে বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১২ ও ২১ অক্টোবর পৃথক দুটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষায়ই স্ত্রীর গর্ভে যমজ জীবিত সন্তান থাকার কথা বলা হয়েছিল। এরপর চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে বৃহস্পতিবার বিকেলে নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারের জন্য ভর্তি করানো হয়। কিন্তু অস্ত্রোপচার করে একটি মেয়ে নবজাতক হস্তান্তর করা হলেও অপর নবজাতকের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ক্লিনিক কর্তৃপক্ষ এর সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেয়নি, বরং বিষয়টি ধামাচাপা দিতে আমাকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে। তাই আমি প্রতিকারের আশায় আইনের আশ্রয় নিয়েছি।

 শান্ত ইসলামের স্ত্রী সান্ত্বনা আক্তার বলেন, অস্ত্রোপচারের আগে চিকিৎসক ও ক্লিনিকের লোকজন জানায় আমার গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। অস্ত্রোপচারের পর মেয়েশিশুটি দেখানো হয়। এরপর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে তারা আমার পেটের কাটা অংশ সেলাই না করে ফেলে রাখে। আমার আরেক সন্তান কোথায়, তা জানতে চাই।’

এ বিষয়ে বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, ‘ডা. মাহফুজা খাতুনের পরামর্শেই ওই প্রসূতিকে আমার ক্লিনিকে ভর্তি করা হয়েছিল এবং তিনি নিজেই অস্ত্রোপচার করেছেন। এর আগে তার নির্দেশেই রি-লাইফ ক্লিনিকে দিনা নামের এক ডাক্তার আলট্রাসনোগ্রাম করেছেন। আমার এখানে শুধু অপারেশন করা হয়েছে। অপারেশনের পর সন্তান হাতে দেওয়ার সবকিছু সিসিটিভি ক্যামেরায় রেকর্ড আছে। পুলিশ এসে দেখে গেছে।

সমঝোতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, প্রসূতির স্বজনরাই আমাকে রি-লাইফে নিয়ে গিয়েছিল এবং দুই লাখ টাকা চেয়েছিল। আমি সেখানে উপস্থিত সবার সামনে তাদের বলেছি সিজারের টাকা রি-লাইফ বহন করবে। কিন্তু রোগীর স্বজনরা শোনেনি। আর ডা. দিনার কথাবার্তা তেমন ভালো না। এখানে আমার কোনো গাফিলতি বা দোষ নেই।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মিন্টু রহমান বলেন, বাদী অভিযোগ দিয়েছেন। এ বিষেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পরই আমি একজন অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ভুক্তভোগী সদর মডেল থানায় অভিযোগ করেছেন। নিরপেক্ষ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।

নওগাঁ থানায় অভিযোগ আলট্রাসনোগ্রাফি যমজ সন্তান

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

১১ নভেম্বর ২০২৬
নওগাঁয় পল্লীবিদ্যুতের ফল্ট লাইন ঠিক করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬
নওগাঁয় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
১০ নভেম্বর ২০২৬
নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  2. তিতাস কমিউটার ট্রেনে দুর্বৃত্তদের আগুন
  3. আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
  5. কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী
  6. সরকার যদি ব্যর্থ হয়, আমরা বসে থাকব না: জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x