Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:২৩, ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:২৩, ১১ নভেম্বর ২০২৬
আরও খবর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে : খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বৈঠক
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন জুবাইদা রহমান

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:২৩, ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১১ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:২৩, ১১ নভেম্বর ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ জলবায়ু সম্মেলনের জন্য তিনটি মূল অগ্রাধিকার তুলে ধরেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এক ভিডিও বার্তায় তিনি দ্রুত পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণ, সুনির্দিষ্ট জলবায়ু অর্থায়ন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আগে দেওয়া এই বার্তায় ড. খলিলুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলো দিন দিন তীব্র ক্ষতির মুখে পড়ছে। তাই বহুদিনের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে এখন বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।

নিজের প্রথম অগ্রাধিকার তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, প্যারিস চুক্তির প্রতিশ্রুতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এজন্য পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে, বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে হবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্য পরিমাণে কমাতে হবে।

তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক জলবায়ু চুক্তি গ্রহণের এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। বিশ্ব সম্প্রদায়কে এখন কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান ফলাফল অর্জনে জোর দিতে হবে।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের কথা উল্লেখ করেন এই কূটনীতিক। জলবায়ু অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সুনির্দিষ্ট ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

খলিলুর রহমান আরও জানান, আর্থিক সহায়তা যেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। এতে তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে পারবে।

মানবজীবন রক্ষা করাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন তিনি। এই লক্ষ্যে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।

তিনি বলেন, চরম আবহাওয়া ও জলবায়ুজনিত দুর্যোগের কবলে থাকা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রক্ষায় এ ধরনের বিনিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু পদক্ষেপে এমন বাস্তবমুখী সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, যা একদিকে স্থানীয় মানুষকে রক্ষা করবে এবং অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে সহনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছিল।

তবে বাস্তবায়নের ঘাটতি, অপর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ঘন ঘন জলবায়ু দুর্যোগের কারণে সেই লক্ষ্য অর্জন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্রমন্ত্রী

২২ নভেম্বর ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৯ নভেম্বর ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বৈঠক
২৭ আগস্ট ২০২৬
গঙ্গা চুক্তি নবায়নে ভারতের জবাবের অপেক্ষায় সরকার : পররাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x