Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৪, ১০ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৪, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক
রাতে মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ
বিনামূল্যে চক্ষু সেবা পেলেন নওগাঁর পাঁচ শতাধিক মানুষ
নওগাঁয় চালকলের গুদাম থেকে ৭৩৪ বস্তা চাল জব্দ, মামলার নির্দেশ
নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলাদেশের জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: আমিনুল হক

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৪, ১০ নভেম্বর ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৯:০০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:০৪, ১০ নভেম্বর ২০২৬
নওগাঁ জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: এনটিভি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যারা স্বপ্ন দেখছেন আপনাদের ওই স্বৈরাচার নেত্রী দেশে আসবে, আপনারা এখনও বোকার রাজ্যে বাস করছেন। আপনাদের নেত্রী বাংলাদেশে আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, আমাদের প্রধানমন্ত্রী যখন চেষ্টা করছেন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার, যেখানে তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যখন আমরা কাজ করছি, ঠিক তখনই সেই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা, কিছু স্বৈরাচার তারা এখনও এই সমাজের ভেতরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আমাদের পুলিশ প্রশাসনের সকলের কাছে আহ্বান করব আমাদের সকলকেই সতর্ক থেকে ওই স্বৈরাচারদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না, কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না 

আমিনুল হক আরও বলেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের এক পাশে গ্যালারি দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি জায়গাতেই গ্যালারি নেই। সবার আগে আমরা এই নওগাঁ জেলা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি তৈরি করে ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। শুধু নওগাঁ না, সারা বাংলাদেশের প্রায় ৫১টি জেলাতে জেলা স্টেডিয়াম আধুনিকায়ন সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো গুলো আমরা তৈরি করছি ইনশাআল্লাহ। আমরা শুরু করব খুব তাড়াতাড়ি, আশা করি পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের ভেতর আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা শেষ করতে পারব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বলেছেন, আমাদের ৪ হাজার ৫৯৯ টি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেই লক্ষ্য নিয়ে ইতোমধ্যে আমাদের ৩৭ টি জেলা থেকে প্রায় ৫৩৫ টি ইউনিয়ন ভিত্তিক মাঠের তথ্য আমাদের কাছে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এক হাজার ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহ করার। আমরা সেই মাঠগুলোর তথ্য সংগ্রহ করে দ্রুত খেলাধুলা শুরু করে দিতে চাই।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৪ আসনের সাংসদ ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং নওগাঁ ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক বক্তব্য রাখেন৷ 

প্রসঙ্গত, জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। প্রথম দিনের খেলায় মান্দা এবং রানীনগর উপজেলা একাদশ অংশগ্রহণ করে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নওগাঁ

সংশ্লিষ্ট সংবাদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক
১৩ নভেম্বর ২০২৬
খেলাধুলার মাধ্যমেই ঘটাতে চাই সামাজিক বিপ্লব : আমিনুল হক
১০ নভেম্বর ২০২৬
ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই, ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
  2. এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
  3. সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
  4. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
  5. চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x