Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:৫৫, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৭, ৩০ অক্টোবর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:৫৫, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৭, ৩০ অক্টোবর ২০২৬
আরও খবর
চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মাছ ধরার আনন্দ কেড়ে নিল বজ্রপাত, একসঙ্গে ঝরল ৬ প্রাণ

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:৫৫, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৭, ৩০ অক্টোবর ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৯:৫৫, ৩০ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:৫৭, ৩০ অক্টোবর ২০২৬
প্রতীকী ছবি

বিকেলটা ছিল অন্য দিনের মতোই। বিলে মাছ ধরতে যাওয়ার আনন্দে মেতে উঠেছিলেন কয়েকজন কিশোর ও তরুণ। হয়তো মাছ ধরে বাড়ি ফেরার পর কার ভাগে কত মাছ পড়বে, তা নিয়েও চলছিল নানা গল্প আর আনন্দের হিসাব। কিন্তু কে জানত, সেই বিকেলই তাদের জীবনের শেষ বিকেল হয়ে থাকবে! মুহূর্তের এক বজ্রপাতে ঝরে যাবে ছয়টি প্রাণ, থেমে যাবে কয়েকটি পরিবারের স্বপ্ন ও আনন্দ।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের ঝবঝবিয়া সোনাপাতিল বিলে ঘটে এ ঘটনা। বিলে মাছ ধরতে গিয়ে বৃষ্টির কবলে পড়ে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন শিশু-কিশোর। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহত ছয়জন হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন হোসেন (১৩), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল হোসেন (২২), একই গ্রামের শাজাহানের ছেলে মিজান (১৩), ইবাদুলের ছেলে ইমন (১৫), শাহাদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯) ও নাজিউদ্দিনের ছেলে সাজিদ (১২)। আহতদের মধ্যে হানিফ (১৪) ও রিপন (১৬) রয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে বিলে মাছ ধরতে গেলে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে তারা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। কিন্তু সেই আশ্রয়স্থলই মুহূর্তের মধ্যে পরিণত হয় মৃত্যুফাঁদে। আকস্মিক বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েন আশপাশের মানুষ। খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় স্বজনদের আহাজারি ও কান্না।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, কয়েকজন কিশোর ও তরুণ বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল ৫টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা সাবিহা বলেন, নিহত ও আহতদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। নিহতদের দাফন-কাফনের জন্য সরকার নির্ধারিত সহায়তা হিসেবে প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। শুক্রবার রাতেই নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের হাতে এ সহায়তা পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

পাবনা বজ্রপাত মৃত্যু

সংশ্লিষ্ট সংবাদ: পাবনা

২১ নভেম্বর ২০২৬
যমুনার চরে সবুজ অর্থনীতি, ৩৫০ বিঘায় শসা চাষ
১৯ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা
১১ নভেম্বর ২০২৬
চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেদিন থেকে দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত
  2. ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
  3. সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ, পর্যটকের মৃত্যু
  4. আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  5. ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চম
  6. মাহফিলের অনুমতি না পেয়ে সড়কের পাশে বক্তব্য দিলেন তাহেরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x