Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২১ নভেম্বর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দেশব্যাপী রেলপথ প্রসারের উদ্যোগ রয়েছে সরকারের : রেলপথমন্ত্রী
ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বহুমাত্রিক ব্যবস্থা
‘রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দেশবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল’

যমুনার চরে সবুজ অর্থনীতি, ৩৫০ বিঘায় শসা চাষ

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২১ নভেম্বর ২০২৬
জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-আটঘরিয়া-সুজানগর-আতাইকুলা)
১৯:৩০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:৩৪, ২১ নভেম্বর ২০২৬
পাবনার বেড়ায় ৩৫০ বিঘা জমিতে শসা চাষে বাজিমাত। ছবি : এনটিভি

নদীভাঙন, বন্যা আর প্রতিকূলতার পরিচিত জনপদ যমুনার চর। সেই চরেই এবার কৃষির নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন একদল উদ্যোক্তা কৃষক। পাবনার বেড়া উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রায় ৩৫০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে শসা চাষ করে বদলে দিয়েছেন দীর্ঘদিনের অনাবাদি জমির চিত্র। প্রতিদিন এসব ক্ষেত থেকে উঠছে প্রায় ৪০০ থেকে ৫০০ মণ শসা, যার পাইকারি বাজারমূল্য প্রায় পৌনে তিন লাখ থেকে চার লাখ টাকা। উৎপাদিত সবজি স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই কৃষি উদ্যোগে প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে দুই শতাধিক নারী-পুরুষের।

বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব তীরের পেচাকোলা ও চক নয়ানপুর মৌজায় গড়ে উঠেছে শসার এই বাণিজ্যিক ক্ষেত। একসময় ঝোপঝাড় ও বনজঙ্গলে ঢাকা থাকা এসব জমি কৃষিকাজের অনুপযোগী ছিল। স্থানীয় জমির মালিকদের সহযোগিতায় ফরিদপুর উপজেলার শ্রীগোবিন্দপুর গ্রামের প্রায় অর্ধশত কৃষক ছয়টি দলে ভাগ হয়ে জমিগুলো ইজারা নেন। পরে বনজঙ্গল পরিষ্কার করে সেগুলো চাষের উপযোগী করে তোলেন।

কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, ভাদ্র মাসের শেষ দিকে জমিতে উচ্চফলনশীল জাতের শসার বীজ বপন করা হয়। বীজ বপনের প্রায় ৪০ দিনের মধ্যেই গাছে ফলন আসতে শুরু করে। বর্তমানে পর্যায়ক্রমে ক্ষেত থেকে শসা সংগ্রহ করছেন তারা। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ শসা সংগ্রহ হচ্ছে, যা পাইকারি বাজারে প্রতি মণ ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই হিসাবে প্রতিদিন উৎপাদিত শসার সম্ভাব্য বিক্রয়মূল্য দাঁড়াচ্ছে প্রায় দুই লাখ ৮০ হাজার থেকে চার লাখ টাকা।

কৃষক জুলু প্রামাণিক জানান, প্রতি বিঘা জমি ইজারা নিতে গড়ে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। বনজঙ্গল পরিষ্কার, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, থাকা-খাওয়াসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় বিনিয়োগ হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। উৎপাদন ও বাজারদর ভালো থাকলে প্রতি বিঘা জমির শসা বিক্রি করে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হতে পারে বলে আশা করছেন তারা।

এই শসা চাষকে ঘিরে শুধু কৃষকদের আয় নয়, চরাঞ্চলের মানুষের জন্যও তৈরি হয়েছে কাজের সুযোগ। প্রতিদিন প্রায় ২০০ নারী-পুরুষ ক্ষেত পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগ এবং শসা সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। নারী শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা এবং পুরুষ শ্রমিকদের ৬০০ টাকা। শ্রমিক সোহেল, মিরাজ, মাসুদ, নুরজাহান, মাবিয়া ও তারাবানুসহ অন্যরা জানান, ক্ষেতে কাজ করে তারা নিয়মিত উপার্জনের সুযোগ পাচ্ছেন। নদীবেষ্টিত চরাঞ্চলে কৃষিভিত্তিক এমন উদ্যোগ তাদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলেছে।

উৎপাদিত শসা বাজারজাত করাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক। দুর্গম চরাঞ্চলে সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা থাকায় প্রথমে নৌকায় করে শসা নেওয়া হয় নাকালিয়া ও পেচাকোলা ঘাটে। সেখান থেকে বড় ও ছোট মালবাহী যানে করে পাঠানো হয় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের চাকসা ও চরপাড়া পাইকারি আড়তে। পরে ব্যবসায়ীরা এসব শসা দেশের বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করেন। উৎপাদনস্থল থেকে ভোক্তার বাজার পর্যন্ত নৌপথ ও সড়কপথের সমন্বয়ে গড়ে ওঠা এই সরবরাহব্যবস্থার মাধ্যমে চরাঞ্চলের কৃষিপণ্য বৃহত্তর বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, চরাঞ্চলের উর্বর মাটি শসা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকেরা কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার সুযোগ রয়েছে। উন্নত জাতের বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং নিরাপদ সবজি উৎপাদনে কৃষি বিভাগের কারিগরি পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, চরাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি, কৃষকদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ের তদারকি জোরদার করা প্রয়োজন। পরিকল্পিতভাবে অনাবাদি জমি চাষের আওতায় আনা গেলে এসব অঞ্চল দেশের কৃষি অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে। কৃষকদের উৎপাদন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহযোগিতার আওতায় আনার সুযোগ রয়েছে।

কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নদীর চরাঞ্চলকে শুধু বন্যা ও ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা না করে পরিকল্পিত কৃষি উৎপাদনের আওতায় আনা প্রয়োজন। জমির ধরন ও মৌসুম বিবেচনায় ফসল নির্বাচন, কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, সংরক্ষণাগার এবং পরিবহণ সুবিধা নিশ্চিত করা গেলে এসব চর দেশের কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। যমুনার বুকে ৩৫০ বিঘা জমির এই শসা চাষ তাই কেবল একটি মৌসুমি ফসলের সাফল্য নয়; বরং সঠিক উদ্যোগ, শ্রম ও বাজারসংযোগ থাকলে অনাবাদি চরাঞ্চল কীভাবে উৎপাদনমুখী অর্থনীতিতে যুক্ত হতে পারে, তার একটি সম্ভাবনাময় দৃষ্টান্ত।

পাবনা সবুজ অর্থনীতি কৃষি সাফল্য কর্মসংস্থান

সংশ্লিষ্ট সংবাদ: পাবনা

১৯ নভেম্বর ২০২৬
ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা জব্দ, বিক্রেতাকে জরিমানা
১১ নভেম্বর ২০২৬
চাটমোহরে ৬১১ বস্তা সার লুট: উদ্ধার ১০৭ বস্তা, গ্রেপ্তার ১
০৯ নভেম্বর ২০২৬
চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  2. বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
  3. দেশের মাটিতেই ফলছে সুস্বাদু রসালো কমলা
  4. আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে : সমাজকল্যাণমন্ত্রী
  5. সমন্বিত হাঁস-মাছ চাষে সফল শফিক
  6. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x