Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
১১:২৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
১১:২৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
সৌদিতে একই সময়ে আরামকো ও জুবাইল গ্যাস স্থাপনায় বিস্ফোরণ-আগুন
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৪, মামলা ৩৫
বাড়ির গেটের সামনে উঁচু প্রাচীর, মই বেয়ে যাতায়াত বৃদ্ধ দম্পতির
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যু, থানার সামনে স্বজনদের সড়ক অবরোধ
তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ : থানায় মামলা, ৩ সদস্যের তদন্ত কমিটি

জাহিদুর রহমান
১১:২৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
১১:২৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৭, ০৭ জুলাই ২০২৬
ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের খোঁজখবর নিয়ে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। ছবি : এনটিভি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় জড়িত কাউকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের খোঁজখবর নিয়ে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এর আগে, গতকাল সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিসির সমাবেশ চলাকালে এই বোমা হামলার ঘটনা ঘটে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাত সাড়ে ৯টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশের মঞ্চে যান। তারা মঞ্চে ওঠার ঠিক ৫-১০ মিনিট আগে সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। জেনারেটরের মাধ্যমে কয়েকটি বাতি জ্বালানো হলেও তা ছিল অপর্যাপ্ত। আয়োজকরা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

এই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যেই ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে রাত আনুমানিক ৯টা ৪২ মিনিটে মঞ্চ থেকে ১০-১৫ ফুট সামনে হঠাৎ এক বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তে চারিদিক সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক এবং সাধারণ শ্রোতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরপরই সবাই দিগ্বিদিক ছুটতে শুরু করলে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই হামলায় শাহিন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদৎ হোসেন (৪০), ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মো. মজনু (৪৫) এবং এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাইফুল ইসলামসহ (২৫) আরও অনেকেই গুরুতর রক্তাক্ত ও আহত হন। এজাহারে অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা আসামিরা এনসিপির নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটিয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক তৈরির প্রস্তুতি, সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরক রাখা এবং জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাখাওয়াত ইমতিয়াজকে। জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে ঘটনাস্থল ও এর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সাভার এনসিপি সমাবেশ বিস্ফোরণ মামলা তদন্ত কমিটি
২০ জুলাই ২০২৬
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
০৭ জুলাই ২০২৬
সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
০৬ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩
১৯ জুন ২০২৬
সাভারে ২২৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিল জাবাল-ই-নূর ফাউন্ডেশন
১২ জুন ২০২৬
সাভারে স্ত্রীকে হত্যার মামলায় রংপুর থেকে গ্রেপ্তার রনি
১১ জুন ২০২৬
তিন সাংবাদিকদের ওপর হামলা, সেই শামীম রিমান্ডে
০৯ জুন ২০২৬
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
২৯ মে ২০২৬
সাভারের শিল্পনগরীতে দেড় হাজার ট্রাকে ঢুকলো পাঁচ লাখ চামড়া
২৬ মে ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
  2. খাদ্য সংকটে বসতবাড়িতে বিপন্ন কালোমুখো হনুমান
  3. রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত
  4. হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
  5. মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে ৩ জামায়াত নেতা কারাগারে
  6. বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা, আদালতে ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x