Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৩৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪০, ০৮ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৩৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪০, ০৮ আগস্ট ২০২৬
আরও খবর
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫
প্রেমিকের টাকা দাবি, স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করলেন ব্যবসায়ী
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬
হরিদাস তরণী আরেক মামলায় গ্রেপ্তার
দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুত রয়েছে : কৃষিমন্ত্রী

তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৩৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪০, ০৮ আগস্ট ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৩৫, ০৮ আগস্ট ২০২৬
আপডেট: ১৬:৪০, ০৮ আগস্ট ২০২৬
কুমিল্লার তনু হত্যা মামলায় হাইকোর্ট প্রাঙ্গণে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান। ছবি : এনটিভি

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হওয়ার পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত শুনানি শেষে তাকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম জানান, চেম্বার আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী এবং আসামি যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের পর আজ বিকেল সাড়ে ৩টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে ৫ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়ব উদ্দিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনি প্রক্রিয়ার তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন হাফিজুর রহমান। এরপর ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

শুনানি শেষে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের জামিন স্থগিত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

তবে বেঁধে দেওয়া নির্ধারিত সময় (৭ আগস্ট সন্ধ্যা) অতিক্রম করলেও তিনি আত্মসমর্পণ করেননি বলে জানান কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান। ফলে পিবিআই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ারহাউস সংলগ্ন ঝোপ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন মামলা দায়ের করলে দীর্ঘ তদন্তের ধারাবাহিকতায় চলতি বছরের ২১ এপ্রিল কেরানীগঞ্জ থেকে প্রথমবার গ্রেপ্তার হন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান।

কুমিল্লা তনু হত্যা মামলা সোহাগী জাহান তনু হাফিজুর রহমান পিবিআই গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: কুমিল্লা

২৮ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে : জুনায়েদ সাকি
২৮ আগস্ট ২০২৬
২৬ বছর পর শেষবার কলেজের ঘণ্টা বাজিয়ে বিদায় নাছির উদ্দিনের
২৭ আগস্ট ২০২৬
কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সম্পদবিবরণী প্রকাশের শর্তপূরণ সাপেক্ষে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
  4. বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  5. ইসহাক সরকারের ভাই ইয়াকুবসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
  6. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x