Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
০৯:৩৫, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৪১, ২০ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
০৯:৩৫, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৪১, ২০ জুলাই ২০২৬
আরও খবর
সাভারে এক নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাভারের আহমেদের দাফন সম্পন্ন
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাবুর সাভারের বাড়ি শোকে স্তব্ধ
কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : শাহে আলম
আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ পর্যায়ে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত

জাহিদুর রহমান
০৯:৩৫, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৪১, ২০ জুলাই ২০২৬
জাহিদুর রহমান
০৯:৩৫, ২০ জুলাই ২০২৬
আপডেট: ০৯:৪১, ২০ জুলাই ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বড় পর্দায় প্রদর্শিত হয় আর্জেন্টিনা-স্পেন ম্যাচ। ছবি : এনটিভি

সাভারে ফুটবলপ্রেমীদের বাঁধনহারা উন্মাদনা আর শ্বাসরুদ্ধকর মুহূর্তের মধ্য দিয়ে সম্পন্ন হলো ফুটবল বিশ্বকাপের ফাইনাল মহারণ। রোববার (১৯ জুলাই) দিনগত রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বড় পর্দায় এই মেগা ম্যাচ প্রদর্শিত হয়। প্রিয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে, হাতে পতাকা আর ভুভুজেলার ধ্বনিতে পুরো সম্মেলন কেন্দ্র রূপ নেয় এক টুকরো আর্জেন্টিনায়। ভক্তদের এই বাঁধনহারা ফুটবল উৎসবের সঙ্গী হতে ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তবে নাটকীয় ও উত্তেজনাপূর্ণ লড়াই শেষে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভেঙে যাওয়ায়, ভক্তদের সাথে একরাশ বেদনার সাক্ষী হতে হলো আর্জেন্টাইন দূতকে।

খেলা শুরুর আগে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিয় দলের দেশের দূতকে কাছে পেয়ে আকাশী-সাদা সমর্থকদের মধ্যে ভিন্নরকম উদ্দীপনা তৈরি হয়।

এর আগে গত ২৮ জুন জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচটি দেখতেও ডিআইইউ ক্যাম্পাসে এসেছিলেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সে সময় তার সঙ্গে আর্জেন্টিনা থেকে আসা কয়েকজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারও উপস্থিত ছিলেন।

রোববারের ফাইনাল ম্যাচটি বড় পর্দায় উপভোগ করতে রাত ১০টা থেকেই পছন্দের দলের জার্সি, পতাকা ও ভুভুজেলা নিয়ে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। খেলা শুরুর আগেই দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। 

ভক্তদের এমন অভূতপূর্ব ভালোবাসায় আপ্লুত আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার মানুষের আবেগের মধ্যে গভীর সাদৃশ্য আর মেলবন্ধন আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। এই অভিন্ন ভালোবাসাই দুই দেশের মানুষের মধ্যে তৈরি করেছে এক বিশেষ বন্ধন।

মাঠের লড়াইয়ে পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলে স্পেন। তবে স্পেনের ভালো খেলা সত্ত্বেও বরাবরের মতোই আত্মবিশ্বাসী ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচের অতিরিক্ত সময়ে মেরিনো ও কুবার্সির দৃঢ়তায় আর্জেন্টিনার নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। এছাড়া লিওনেল মেসির ফ্রি-কিক থেকে গোলমুখের সামনে বল পেয়েও সিমিওনে পা ছোঁয়াতে ব্যর্থ হন এবং পরে তার আরেকটি শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে হতাশায় ভেঙে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন ভেস্তে যায়।

ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই সম্মেলন কেন্দ্রের চিত্র বদলে যায়। একদিকে স্পেনের সমর্থকদের উল্লাস আর অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের নীরব প্রস্থান। প্রিয় দলের পরাজয়ে অনেক আর্জেন্টাইন ভক্ত কান্নায় ভেঙে পড়েন, তবে দলের প্রতি ভালোবাসা অটুট রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে লিখতে দেখা যায়, জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থক সাবরিনা সুলতানা বলেন, ফুটবলে জয়-পরাজয় থাকবেই। আজ আর্জেন্টিনা হেরেছে, তাই ভীষণ কষ্ট লাগছে। তারপরও দলের প্রতি সমর্থন আগের মতোই থাকবে।

অন্যদিকে স্পেনের সমর্থক জোবায়ের হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত স্পেন জিতেছে, এটা আমাদের জন্য দারুণ আনন্দের। এটাই প্রত্যাশা করেছিলাম। অতিরিক্ত সময়ে গোল হওয়ার পর পুরো পরিবেশ বদলে যায়। বন্ধুদের সঙ্গে এই মুহূর্তটা দারুণভাবে উদযাপন করছি।

সাভার আর্জেন্টিনা রাষ্ট্রদূত

সংশ্লিষ্ট সংবাদ: সাভার

২৩ আগস্ট ২০২৬
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাভারের আহমেদের দাফন সম্পন্ন
০৯ আগস্ট ২০২৬
বাড়ির গেটের সামনে উঁচু প্রাচীর, মই বেয়ে যাতায়াত বৃদ্ধ দম্পতির
০৫ আগস্ট ২০২৬
সাভারে তামাক কারখানার গুদামে অগ্নিকাণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া বিএনপিনেতাকে শোকজ
  2. সৌদিতে নিহত নওগাঁর ৭ জনের মরদেহ দেশে এসেছে, শুক্রবার একসঙ্গে জানাজা
  3. ৬৪ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
  4. কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
  5. যন্ত্রাংশ আমদানির নামে রাস্তায় চলছিল বিএমডব্লিউ, অবশেষে ধরা
  6. ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন গায়ক আসিফ আকবর : রাশেদ খাঁন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x