রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার ৯
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার (৪ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিএমপির যাত্রাবাড়ী থানা।
গ্রেপ্তারেরা হলেন–সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো. আপন (২০), মো. রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো. সোহাগ (২৫) ও পলক (১৯)।
আজ রোববার (৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে দুজনকে নিয়মিত মামলায়, পাঁচজনকে পরোয়ানা মূলে এবং দুজনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক