Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০০:৪৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০০:৪৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
দ্বিতীয় দফায় এনসিপির আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা
যুক্তরাজ্য হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
লন্ডনে নাহিদ ইসলামের বক্তব্যের পর এনসিপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ
গোপালগঞ্জ ইস্যুতে আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে যা বললেন রাশেদ খাঁন
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০০:৪৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬
ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)
০০:৪৫, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ০০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬
ছবি : এনটিভি

কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাটিখেকো ও অপরাধীদের সামাজিকভাবে প্রতিহত করার দায়িত্ব স্থানীয় জনগণের। যত বড় হেডমওয়ালা বা নেতাই হোক না কেন, অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না বলে সভা শেষে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়। 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত থেকে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ও দাবির কথা শোনেন।

সভায় এলাকাবাসী জানায়, জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু না থাকায় তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া রঘুরামপুর গ্রামের বাসিন্দারা প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়া এবং নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর কথা তুলে ধরেন। এসব দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তির জন্য নদীর গতিপথ পরিবর্তনে ‘লুপ কাটিং’-এর ব্যবস্থার দাবি জানান ভুক্তভোগীরা।

এ সময় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংসদের পরবর্তী অধিবেশনে আমি বিষয়টি নিয়ে কথা বলব। আমার জায়গা থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমার এলাকার জন্য, আমার গ্রামবাসীর জন্য, আমার উপজেলাবাসীর জন্য কোনো জায়গায় যদি ১০ বার গিয়ে অনুরোধ করতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই।’

এলাকার নবনির্মিত রাস্তাঘাট কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিচোরদের কারণে মাত্র ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সরকারের দেদারছে টাকা খরচ করার কোনো সামর্থ্য নেই যে, প্রতিবছর এই রাস্তা মেরামত করা হবে। দেবিদ্বার-চান্দিনা রোডে এখন থেকে কোনো ওভারলোডেড ট্রাক পেলে বা তদবির করে ছাড়ানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। নিয়ম ভঙ্গ করলে নিজের দলের বা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যে ট্রাক ওভারলোড পাওয়া যাবে, তাকে এক কিলোমিটার রাস্তা নিজে তৈরি করে দিতে হবে।

অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স  উল্লেখ করে মাটি কাটার সঙ্গে জড়িতদের হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য বলেন, যারা নতুন করে ভাটার চুঙ্গা বানাচ্ছেন বা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাবধান হওয়া উচিত। কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চলতে দেওয়া হবে না; প্রয়োজনে খরচ করে ইট বানানোর পর সেগুলো ভেঙে সমান করে দেওয়া হবে।

হাসনাত আরও বলেন, মাটি কাটার সঙ্গে সমাজের মানুষ বা স্থানীয়রাই জড়িত। পুলিশের গাড়ি বা পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট না থাকায় সবসময় অপরাধীদের তাৎক্ষণিক ধরা সম্ভব হয় না। তাই মাটিখেকো ও অপরাধীদের সামাজিকভাবে প্রতিহত করার দায়িত্ব স্থানীয় জনগণের। যত বড় হেডমওয়ালা বা নেতাই হোক না কেন, অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না।

সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দেবিদ্বারে রাজনৈতিক দল ভোটের মাঠে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের দল মূলত দুটি—একটি হলো অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ। একটি দুর্নীতিবাজ শ্রেণি, অন্যটি সাধারণ মানুষ। আমরা সবাই অপরাধের বিপক্ষে।’

হাসনাত আবদুল্লাহ  এনসিপি

সংশ্লিষ্ট সংবাদ: হাসনাত আবদুল্লাহ 

২৩ জানুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের গতিপথ নির্ধারণ হবে : হাসনাত আব্দুল্লাহ
০৮ জানুয়ারি ২০২৬
জমি-বাড়ি-গাড়ি নেই হাসনাতের, সম্পদ ৫০ লাখ
১১ নভেম্বর ২০২৫
আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক : হাসনাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’, টানা ৫ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
  3. তারা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী : প্রধানমন্ত্রী
  4. রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান
  5. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. চট্টগ্রাম পুলিশ লাইনসের চুরি হওয়া পিকআপ ভ্যান মিলল কর্ণফুলীতে!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x