Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:২০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৪ নভেম্বর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:২০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৪ নভেম্বর ২০২৬
আরও খবর
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যাচেষ্টা : আইনজীবী রুদ্র কারাগারে
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার
ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ শ্রমিকদের

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:২০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৪ নভেম্বর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৮:২০, ১৪ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:২৫, ১৪ নভেম্বর ২০২৬
বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন ও দুই আসামি গ্রেপ্তার। ছবি : এনটিভি

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক বৃদ্ধকে নির্মমভাবে হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর গত কয়েক দফায় ধানখেত, অনাবাদি জমি ও ডোবা থেকে নিহতের মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাউফল থানা মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মানবদেহের খণ্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। এরপর আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একে একে মরদেহের অন্যান্য অংশও উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়ার একটি ডোবা থেকে নিহতের মাথা এবং বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে দুই হাত ও দুই পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিল।

পরবর্তীতে নিহতের ছেলে ইমরান হোসেন উদ্ধার হওয়া হাত ও পায়ের অংশ দেখে সেগুলো তার নিখোঁজ বাবা রুহুল আমিন সিকদারের বলে শনাক্ত করেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তারা হলেন—কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল বাশার হোসেন (৪০) এবং মোশারফ শিকদারের ছেলে মো. সোহেল (৩৬)। এদের মধ্যে সাহিদা বেগম ও আবুল বাশারকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনের বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রুহুল আমিন সিকদার স্ত্রী মোসা. সাহিনা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ৪ নভেম্বর একটি মামলার হাজিরা দিতে তিনি ঢাকা থেকে পটুয়াখালী আদালতে আসেন। হাজিরা শেষে ওই দিন বিকেলে বাউফলের সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে তার বড় বোন মোসা. ফজলাতুন্নেছার বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি নিজের গ্রামের বাড়ি বাজেমহলে যান এবং সন্ধ্যায় আবার বোনের বাড়িতে ফিরে আসেন। এরপর গত ৬ নভেম্বর শুক্রবার বিকেলে তিনি স্থানীয় নুরাইনপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহের সব খণ্ডিত অংশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

মরদেহ উদ্ধার খণ্ডিত দেহ গ্রেপ্তার পুলিশ পটুয়াখালী বাউফল

সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ উদ্ধার

১২ নভেম্বর ২০২৬
শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে যুবকের মাটিচাপা মরদেহ
০৪ নভেম্বর ২০২৬
কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
০২ নভেম্বর ২০২৬
রূপসার মোহনা থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩
  2. ওভারলোড ট্রাক ও মাটিখেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি
  3. টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২২২৪ জনের বিরুদ্ধে মামলা
  4. ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
  5. নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে শটসার্কিটের সুযোগ নেই : পল্লীবিদ্যুৎ কর্মকর্তা
  6. ৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x