Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৭:৪০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ২৮ মে ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৭:৪০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ২৮ মে ২০২৬
আরও খবর
মাছের ঘেরের পানি নিষ্কাশনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য
বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
ভুল নকশায় এলজিইডির সেতু নির্মাণ, ৬ বছর ধরে ভোগান্তি
ভেনম উৎপাদনের অনুমতি পেয়েও বাজারজাতের সুযোগ না থাকায় বিপাকে সাপের খামারি
পাঁচবার ঘর সরিয়েও রক্ষা হয়নি উমেশের

মান্তা সম্প্রদায়ের নৌকায় নেই ঈদ আনন্দ

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৭:৪০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ২৮ মে ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১৭:৪০, ২৮ মে ২০২৬
আপডেট: ১৭:৪৬, ২৮ মে ২০২৬
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলা খালে শতাধিক মান্তা পরিবার নৌকায় বসবাস করে।

ঈদুল আজহা বা কোরবানির ঈদের দিনের দুপুর। সারা দেশে ঘরে ঘরে পোলাউ-মাংসসহ বাহারী রান্নার আয়োজন। কিন্তু নদীতে ভাসমান মান্তা সম্প্রদায়ের নৌকায় নেই ঈদ আনন্দ। প্রায় সব নৌকায়ই রান্না হচ্ছে নদী থেকে ধরা মাছ।  কোনো কোনো নৌকায় ডাল-ভাত।  দেশের সব পরিবারের শিশুরা যখন পোলাউ-মাংস খাচ্ছে, তখন মান্তা শিশুরা নদীর মাছ কিংবা ডাল-ভাত খাওয়ার প্রহর গুনছে।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলা খালে শতাধিক মান্তা পরিবার নৌকায় বসবাস করে। তারা তেঁতুলিয়া নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। নদীতে মাছ পেলে চুলায় আগুন জ্বলে। মাছ না পেলে খেয়ে না খেয়ে কাটে দিন। তাই ঈদের দিনটাও তাদের কাছে অন্যসব দিনের মতোই।

আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটে সারি সারি নৌকা বাঁধা। পুরোনো  পোশাকে নৌকায় খেলছে শিশুরা।

নৌকায় রান্না করছেন হোসনেয়ারা বেগম (৩৯)।  নৌকায় পেছনের দিকে ছোট চুলায় ভাত বসিয়ে একটি পাতিলে ডাল ধুয়ে নিচ্ছেন। অদূরেই ডাল-ভাতের অপেক্ষায় শিশু সন্তান জয়নব (১২) ও রাসেল (৭)।

হোসনেয়ারা জানান, তারা স্বামী-স্ত্রী জেলে। তাদের জায়গা জমি নেই। নৌকায় বাস করেন। কয়েকদিন ধরে নদীতে তেমন মাছ পাচ্ছেন না। যেকারণে ঈদে কোনো বাজার  করতে পারেননি। সন্তানদের জন্যও কিছু করতে পারেননি।

মান্তা জেলে শহিদ সরদার বলেন, আমাগো জন্ম নৌকাত, থাহিও নৌকাত। আমরা অন্যকোনো কামকাজ পারি না। মাছ পাইলে খাই, না পাইলে খেয়ে না খেয়ে দিন কাডে। আমাগো ঈদের দিন আর অন্যদিন একই।  

৯ বছরের মান্তা শিশু জান্নাতুল বলে, ঈদের দিন ঘুরতে মন চায়, পোলাউ-মাংস খেতে মন চায়। কিন্তু আমাগো মা-বাপের টাকা নাই। তাই ঘুরতেও পারি না, পোলাউ-মাংসও খেতে পারি না।

মান্তা নারী চম্পাজান বিবি বলেন, ‘তরের (তীরের) মানুষ কোরবানি দেয়, হ্যারা ভালা-মন্দ খায়, হ্যাগো পোলাপান আনন্দ-ফূর্তি করে। আমাগো কোরবানি দেয়ার তৌফিক নাই, আমরা দেই না।  কেউ আমাগো  গোস্ত দেয় না, খবরও নেয় না। ডাইল-ভাত খাইয়া আমাগো দিন কাডে।’

এ বিষয়ে জানতে চাইলে কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার বলেন, যাদের জেলে কার্ড আছে তারা ভিজিএফের চাল পায়। আর ঈদ উপলক্ষে অনেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ বাইরে পরিষদ থেকে কোনো সহায়তা দেওয়ার সুযোগ নেই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সালেহ আহমেদ বলেন, খোঁজ নিয়ে সহায়তা করা হবে।

পটুয়াখালী ঈদ আনন্দ নৌকা মান্তা সম্প্রদায়

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

২৮ জুলাই ২০২৬
মাছের ঘেরের পানি নিষ্কাশনে স্কুল মাঠ ও সড়ক কাটলেন ইউপি সদস্য
২৪ জুলাই ২০২৬
বাউফলে জেলা কৃষক দলের বৃক্ষরোপণ
২৩ জুলাই ২০২৬
ভুল নকশায় এলজিইডির সেতু নির্মাণ, ৬ বছর ধরে ভোগান্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার যে ব্যাখ্যা দিলেন জুবায়ের
  2. ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
  4. নরসিংদীতে গৃহকর্তা হত্যায় ৭ ডাকাত গ্রেপ্তার
  5. বুধবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক এনসিপির
  6. জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x