Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:০০, ২৭ অক্টোবর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:০০, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
৪৮০ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা পপি
স্নাতক পাসে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, থাকছে না বয়সসীমা
স্নাতক পাসে জনবল নিয়োগ দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা দেখবেন যেভাবে
তেঁতুলিয়া নদী কেটে তরমুজ প্রজেক্টের বাঁধ নির্মাণ

নীতিমালা উপেক্ষা করে পটুয়াখালীতে সারের ডিলার নিয়োগ

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:০০, ২৭ অক্টোবর ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
১০:৫৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১১:০০, ২৭ অক্টোবর ২০২৬

ডিলার নিয়োগ নীতিমালা লঙ্ঘন করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পটুয়াখালীর বাউফল উপজেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে কালাইয়া ইউনিয়নের নাম না থাকার পরেও অন্য ইউনিয়নের জন্য আবেদনকারীকে কালাইয়া ইউনিয়নে ডিলার নিয়োগ, নীতিমালা লঙ্ঘন করে একই পরিবারের একাধিক সদস্যকে ডিলার নিয়োগ এবং নির্ধারিত শর্ত, গুদামঘরের পর্যাপ্ততা ও ব্যবসায়িক অভিজ্ঞতাকে উপেক্ষা করে  রাজনৈতিক প্রভাব ও টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি উপজেলা কমিটির সরেজমিন যাচাইবাছাই প্রতিবেদন জেলা কমিটি উপক্ষো করে  পছন্দমতো তালিকা সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

অপরদিকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির বিরুদ্ধে আর্থিক লেলদেন, অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ এবং নীতিমালা লঙ্ঘন করে ডিলার নিয়োগ দেওয়ার বিচার চেয়ে আইনি নোটিশ দেওয়া দেওয়া হয়েছে।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, গত ৯ মার্চ সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসক। ওই বিজ্ঞপ্তিতে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন বাদে বাকি  ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নাম রয়েছে। এতে মোট ১০৮ জন বিভিন্ন ইউনিয়নে ডিলারের জন্য জেলা কমিটির কাছে আবেদন করেন। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই করা হয়। ক্রমানুসারে তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠায় জেলা কমিটি। চলতি মাসের ১১ তারিখ ‘সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি’ জেলা কমিটির সুপারিশ ক্রম-১ অনুসারে অস্থায়ীভাবে সার ডিলার হিসেবে অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে। অনুমোদিত ডিলারের নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। 

তালিকায় দেখা যায়, জেলা কমিটির সুপারিশ ক্রম-১ অনুযায়ী কালাইয়া ইউনিয়নে জলিল হাওলাদার নামে এক ব্যক্তিকে ডিলার হিসেবে অনুমোদন দেওয়া হয়। ডিলারশিপ পাওয়া জলিল উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি কালাইয়া ইউনিয়নের জন্য আবেদন করেননি। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিতে কালাইয়া ইউনিয়নের নামও ছিল না। তারপরেও তার নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠায় জেলা কমিটি।

কালাইয়া ইউনিয়নের ব্যবসায়ীদের অভিযোগ, ‘নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কালাইয়া ইউনিয়নের নাম ছিল না। তাই কালাইয়া ইউনিয়নের ডিলারশিপের জন্য কেউ আবেদন করেনি। তারপরেও টাকার বিনিময়ে ২৪ কিলোমিটার দূরের ধুলিয়া ইউনিয়নের জলিল হাওলাদারের নাম সুপারিশ করে জেলা কমিটি। মন্ত্রণালয় তাকে অনুমোদন দেয়। কালাইয়াতে তার কোনো গুদাম নেই, ব্যবসা প্রতিষ্ঠান নেই, সে কীভাবে কালাইয়া ইউনিয়নে সার ডিলার পরিচালনা করবেন।’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে কৃষি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান। গত ১২ অক্টোবর তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। 

নীতিমালা লঙ্ঘনে ডিলারশিপ নিয়োগ বাতিল দাবি করে কালাইয়া ইউনিয়নের বাসিন্দা রিয়াজ হোসেন বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তিতে কালাইয়া ইউনিয়নের নাম না থাকায় আমরা অনেকে আবেদন করতে পারিনি। তারপরেও সম্পূর্ণ বেআইনিভাবে ঘুসের বিনিময়ে ধুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিল হাওলাদারের নাম সুপারিশ করে জেলা কমিটি।

এবিষয়ে কালাইয়া ইউনিয়নে ডিলারশিপ পাওয়া জলিল হাওলাদার বলেন, ‘কালাইয়া ইউনিয়নের জন্য আবেদন করিনি, তা ঠিক। তবে জেলা কমিটি চাইলে দিতে পারেন বিধায় তারা দিয়েছেন।’

২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক সদস্য ডিলারশিপ পাবে না। নীতিমালা লঙ্ঘন করে কাছিপাড়া ইউনিয়নে একই পরিবারের একাধিক ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, কাছিপাড়া ইউনিয়নে আবু রায়হান নামে যাকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তার অপর দুই ভাই মো. শামীম ও কাওসার হোসেনেরও সারের ডিলার অনুমোদন রয়েছে।

নীতিমালা লঙ্ঘন করে দেওয়া ডিলারশিপ বাতিল ও আবেদন বঞ্চিত রাশেদুল ইসলামকে ডিলার নিয়োগ দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়, জেলা ও উপজেলা কমিটির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত ১১ অক্টোবর উচ্চ আদালতের আইনজীবী আমেনা বেগমের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান রাশেদুল ইসলাম।

এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য না করে মোবাইলফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন কাছিপাড়া ইউনিয়নে ডিলারশিপ পাওয়া আবু রায়হান।

এছাড়াও, সার ডিলার নিয়োগ নীতিমালা অনুযায়ী নির্ধারিত শর্ত, গুদামঘরের পর্যাপ্ততা ও ব্যবসায়িক অভিজ্ঞতাকে উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বগা ইউনিয়নে সার ডিলার পান নাজমা বেগম। তিনি কখনো সার ব্যবসার করেনি। এমনকি তার গুদামও নেই। একইভাবে মদনপুরা ইউনিয়নে রাহাত হোসেন, ধুলিয়া ইউনিয়নে জলিল চৌকিদার, বাউফল সদর ইউনিয়নে জামাল হোসেন, আদাবাড়িয়া ইউনিয়নে জসিম উদ্দিন ও কনকদিয়া ইউনিয়নে নিজামের বিরুদ্ধে নির্ধারিত শর্ত পূরণ, গুদামের পর্যাপ্ততা ও ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকার পরেও ডিলারের জন্য সুপারিশ করে মন্ত্রাণলয়ে নাম পাঠানোর অভিযোগ উঠে জেলা কমিটির বিরুদ্ধে।

যদিও ডিলারশিপ পাওয়া ব্যক্তিরা দাবি করেন যথাযথ নিয়ম মেনে আবেদন করেছেন। যাচাই বাছাই শেষে তাদের অনুমোদন দেওয়া হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব মো. মিলন বলেন, ‘জেলা কমিটির নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে  ১০৮ জন আবেদন করেন। পরে জেলার নির্ধারিত ছকে সরেজমিনে আবেদনকারীদের উপস্থিতিতে সঠিকভাবে যাচাই-বাছাই করে জেলা কমিটির কাছে জমা দিয়েছে।   তারপরের প্রক্রিয়া জেলা ও কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

এবিষয়ে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আমানুল ইসলাম বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। নীতিমালা মেনেই নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কেন্দ্রীয় কমিটি তা অনুমোদন দিয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি চৌধুরী আশরাফুল করিমের সরকারি ফোন নম্বরে কল করা হলে তিনি কল রিসিভ করেনি। এমনকি হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।

পটুয়াখালী সার ডিলার নিয়োগ অনিয়ম

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

০৭ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
০১ নভেম্বর ২০২৬
উপকূল রক্ষায় জেলেদের গাছ রোপণ
২৫ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, পটুয়াখালীতে গ্রেপ্তার ১৬
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. উৎসবের মতো সারের ডিলারশিপ নিক মানুষ, খারাপ অর্থে দেখি না : কৃষিমন্ত্রী
  3. বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে, তরুণদের ঘরে বসে থাকার সুযোগ নেই : ডেপুটি স্পিকার
  5. সারের ডিলার ইস্যুতে সংসদে তুমুল উত্তেজনা
  6. রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x