কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাসভবনে আগুন
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে আগুন দেওয়া হয়। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন এবং কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।

মাহফুজ নান্টু, কুমিল্লা