রাজধানী বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৭১
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। গতকাল রোববার (১৮ মে) তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত এই ৭১ জনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
এর মধ্যে তেজগাঁও থানা ৯ জন, শেরেবাংলা নগর থানা ২১ জন, মোহাম্মদপুর থানা ১৮ জন, আদাবর থানা আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাতজন ও হাতিরঝিল থানা আট জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. অন্তর মিয়া (২৬), মো. শান্ত মিয়া (২১), আকিল মাহমুদ বাবু ওরফে ডানো বাবু (৪৬), আহসান হাবিব (৫০), মো. আসলাম (৬০), মো. শামছুল করিম (২৮), মো. সাব্বির আলী (১৮), আনিকা (৩০), মো. জায়েদা বেগম (৩৮), মো. মোর্শেদ আলী স্বপন (৩৫), মো. আল আমিন (৩৪), মো. রেজাউল করিম (২৪), মো. শাকিল (২৭), মো. ফারুকুল ইসলাম (৩২), মো. সোহান মিয়া (২২), মো. ফাহিম (২৬), মো. টুম্পা (২৫), মো. মায়া (১৮), মো. মাহি (২০), মো. সাবানা আক্তার (২২), মো. সম্পা, তানিসা, সায়মা (২৩), মো. আলিম শেখ (৩৯), মো. রাব্বি ইসলাম (২৬), মো. জনি গাজী (২২), মো. নাইম (১৮), মো. তাওহীদ (১৮), মো. ফরহাদ (১৮), সৈয়দ ইয়াসিন আলী (২৩), মো. মোস্তফা (৪৬), দেওয়ান আল হামজা ওরফে ফাহমিদ (২৮), দেওয়ান আল ফয়সাল (৩০), মো. মাহির লাবিব (২৬), নাজমুল আহমেদ ওরফে নাইস (৩১), মো. জোহা (২৫), মোহাম্মদ শফিউল আলম ওরফে সোহেল, মো. মামুন (২১), মো. সোহেল, মো. হাসিবুর রশিদ বাচ্চু (৭১), মো. রাকিব হোসেন (১৮), মো. বাবু (২০), মো. রাকি (২২), মো. শাহরুখ খান (২৫), মো. ইমরান হোসেন (৩২), রায়াননুরেন (২৭), মো. তরিকুল ইসলাম (২১), মো. মামুন হোসেন ওরফে মুন্না (৩৬), মো. আব্দুল্লাহ আল মুক্তাধীর (৪০), মো. ইকবাল হাসান (৪৮), হনুফা আক্তার নুপুর (২৩), মো. বুবি আক্তার (২৫), মো. রুবায়েত আদনান (৪০), আব্দুল কাইয়ুম (৩২), মো. মিরাজ (২৮), আলম (২৮), মো. সাকিল (২৪), মো. শামীম রেজা (২৭), মো. রাজু আহম্মেদ (৩২), মো. রাকিব মুন্সি (২৫), আ. রহমান জুনায়েদ (২০), মিন্টু ইসলাম (২২), মো. এনামুল হক (৪০), আলম (৫৫), আব্বাস (৪০), মোস্তফা (৪০), লিটন (৩৮), ইমরান (২৫), মনিরুজ্জামান বাপ্পি (৪৩), মো. আতিকুর রহমান ও মো. সানি (২৮)।

নিজস্ব প্রতিবেদক