দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার, পরানো হলো দুটি রিং
ছবি : বাসস
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি ব্লক ধরা পড়ে।
পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে।
উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)