Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:১৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ মে ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:১৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ মে ২০২৬
আরও খবর
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
নওগাঁয় পাশাপাশি দাফন সৌদিতে নিহত চারজনের মরদেহ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭, নিখোঁজ ১৪ শতাধিক
সৌদিতে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন

জমি নিয়ে বিরোধে দুই ছেলের ছুরিকাঘাতে বাবা-ভাই নিহত

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:১৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ মে ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৪:১৫, ১২ মে ২০২৬
আপডেট: ১৪:১৯, ১২ মে ২০২৬
নিহতের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। ছবি : এনটিভি অনলাইন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই ছেলের ছুরিকাঘাতে বাবা ও তাদের এক সৎ ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার দুলু ইসলাম (৭০) ও তার প্রথম পক্ষের ছোট ছেলে কাবিল (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু ইসলামের দুটি সংসার ছিল। প্রথম সংসারে হাবিল ও কাবিল নামে দুই ছেলে এবং দ্বিতীয় সংসারে সাদিকুল ও সাকিব নামে দুই ছেলে রয়েছে। দুলু ইসলামের বাবা তার প্রথম পক্ষের নাতি হাবিল ও কাবিলকে কিছু জমি লিখে দিয়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় পক্ষের সন্তানেরা ওই জমির ভাগ দাবি করলে পরিবারটিতে বিরোধের সৃষ্টি হয়। হাবিল ও কাবিল জমি দিতে অস্বীকৃতি জানানোয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদিকুল ও সাকিব মিলে রাস্তায় তাদের বাবা দুলু ইসলামকে মারধর শুরু করেন। এসময় সৎ ভাই কাবিল বাধা দিতে এগিয়ে এলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে দুই ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাবা দুলু ইসলাম প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় কাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত দুই ভাই সাদিকুল ও সাকিব এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত জমি নিয়ে বিরোধ ছুরিকাঘাত

সংশ্লিষ্ট সংবাদ: নিহত

২৮ আগস্ট ২০২৬
সৌদিতে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
২৪ আগস্ট ২০২৬
বান্দরবান সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত
১৯ আগস্ট ২০২৬
বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ পথচারী নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপহরণ-খুনের মামলার ভুক্তভোগী ঢাকায় জীবিত উদ্ধার
  2. স্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে
  3. সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে : চিফ হুইপ
  4. গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে পরিকল্পনা নেওয়া হয়েছে : জুনায়েদ সাকি
  5. তথ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে ‘স্বপ্নবাড়ি’র চাবি পেল ৩৬ পরিবার
  6. বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x