ঝিনাইদহে বিদ্যুৎস্পর্শে তরুণীর মৃত্যু
প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিত্যন্দী গ্রামে বৈদ্যুতিক তারে ওড়না শুকাতে দিয়ে বিদ্যুৎস্পর্শে জুলি খাতুন (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
জুলি খাতুন নিত্যন্দী গ্রামের লিটন হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানায়, জুলি খাতুন আজ বিকেলে নিজ কক্ষে ভেজা ওড়না শুকাতে দিলে ওই সময়ই বৈদ্যুতিক শকের কবলে পড়ে। পরে পরিবারে লোকজন এগিয়ে এসে কক্ষের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। পরিবারের অভিযোগ না থাকায় কিশোরীর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)