এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
প্রতীকী ছবি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারকচক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে তথ্য অধিদপ্তর।
রোববার (২৯ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষ থেকে পাঠানো সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতারকচক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।
এ ধরনের অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)