Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:১০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:১০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
আরও খবর
জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে অপপ্রচার ও ব্ল্যাকমেইল, হাসান নাসিম কারাগারে
১৪ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
পল্টন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে সাত জনকে গ্রেপ্তার
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, গ্রেপ্তার ৫
৩৪ কেজি গাঁজা জব্দ, চাকরিচ্যুত বিজিবি সদস্যসহ গ্রেপ্তার ৩

জামিনে মুক্তির এক ঘণ্টা পর যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:১০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)
১৪:১০, ০৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৫, ০৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ফতুল্লার মাসদাইর এলাকা থেকে রায়হান ওরফে ডিপজল ও মো. সেতুকে গ্রেপ্তার করে র‌্যাব।

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির মাত্র এক ঘণ্টার মাথায় মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯)। গ্রেপ্তারের সময় রায়হানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

র‍্যাব ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাবাসের পর ওইদিন রাত সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন ইমন। বাড়ি ফেরার কিছুক্ষণ পরই ফেরদৌস নামে এক ব্যক্তি তাকে ফোনে ডেকে নিয়ে যান। এরপর পরিকল্পিতভাবে তাকে স্থানীয় সন্ত্রাসী জাহিদ ও হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেওয়া হয়। 

ইমনের বাবা ওমর খৈয়াম অভিযোগ করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। প্রাণ বাঁচাতে ইমন পাশের একটি বাড়িতে ঢুকে পড়ার চেষ্টা করলেও ঘাতকরা তাকে সেখানে গিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব-১১-এর উপপরিচালক ও কোম্পানি কমান্ডার এসপি আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে আগে থেকেই হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

কুপিয়ে হত্যা গ্রেপ্তার

সংশ্লিষ্ট সংবাদ: কুপিয়ে হত্যা

০৫ মার্চ ২০২৬
শ্রমিকদল নেতাকে হত্যা করে ‘ভাড়াটে খুনিরা’
০৩ মার্চ ২০২৬
ফরিদপুরে মাদক ব্যবসার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
১৯ ফেব্রুয়ারি ২০২৬
বরিশালে বাজারের ইজারাদারকে কুপিয়ে হত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শহীদ পরিবারের সদস্যসহ এনসিপিকে জামায়াতের আসন উপহার, মনোনয়ন পাচ্ছেন যারা
  2. মাথায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘শেষ করলেন’ পুলিশ সদস্য
  3. মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ, যুক্ত হলো আরও কয়েকটি জেলা
  4. বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদিতে পৌঁছেছে
  5. চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ, আহত ৪
  6. দুপুরের মধ্যে চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x