Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৬:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৪৫, ২৭ অক্টোবর ২০২৫
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৬:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৪৫, ২৭ অক্টোবর ২০২৫
আরও খবর
শার্শায় পাটের বাম্পার ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে কৃষকের মুখে হাসি
দিনাজপুরে বেগুনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
পদ্মার চরে বাদামের বাম্পার ফলনে কৃষকের মনে আশার আলো
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশও স্বাবলম্বী হবে : ত্রাণমন্ত্রী দুলু
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশও স্বাবলম্বী হবে : ত্রাণমন্ত্রী

ধনিয়া পাতায় স্বপ্ন বুনছেন সাটুরিয়ার চাষিরা

রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৬:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৪৫, ২৭ অক্টোবর ২০২৫
রানা মাহবুব, মানিকগঞ্জ (সাটুরিয়া-ঘিওর)
১৬:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৬:৪৫, ২৭ অক্টোবর ২০২৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় চাষীরা ধনিয়া পাতা চাষ করছেন। ছবি : এনটিভি

প্রকৃতিতে বইছে হেমন্তের হাওয়া, আর মাঠজুড়ে ভেসে আসছে ধনিয়া পাতার মোহনীয় সুবাস। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সব জায়গায় এখন ধনিয়া পাতার চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। স্বল্প খরচে দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি। গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ ফিরিয়ে আনছে এই ফসল। এই ধনিয়া পাতায় নিজেদের স্বপ্ন বুনছেন চাষিরা।

সাটুরিয়ার বরাইদ, খলিশা ডহূরা, হামজা, ছনকা, তিল্লি, হরগজ, দড়গ্রাম, ফুকুরহাটি ও ধানকোড়া—এই ৯টি ইউনিয়নের মাঠজুড়ে এখন ধনিয়া পাতার বাম্পার ফলন। সবুজ পাতার এই ফসলের গন্ধে ভরে উঠেছে গ্রামের বাতাস, আর সেই পাতা প্রতিদিনই পৌঁছে যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজার, শ্যামবাজার, মিরপুরসহ দেশের বিভিন্ন পাইকারি আড়তে।

উপজেলার বরাইদ ইউনিয়নের উত্তর ছনকা এলাকার ঘুনা গ্রামের কৃষক রহমান মিয়া জানান, এ বছর তিনি অর্ধ বিঘা জমিতে ধনিয়া পাতা আবাদ করেছেন। জমি তৈরি, বীজ ও পরিচর্যায় খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। এখন পর্যন্ত বিক্রি করেছেন প্রায় এক লাখ টাকার পাতা। এভাবে বিক্রি করতে পারলে আরও ভালো লাভ হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন :  জেনে নিন মুখে বিট মাখলে কী হবে?

সাটুরিয়া সদর উপজেলার স্থানীয় পাইকারি ব্যবসায়ী হোসেন আলী বলেন, গ্রামে ধনিয়া পাতার দাম কিছুটা কম হলেও শহরে এর চাহিদা অনেক। প্রতিদিনই গাড়িভর্তি ধনিয়া পাতা ঢাকা পাঠানো হচ্ছে। একদিকে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি আমরাও ভালো আয় করছি।

সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় ৪৮ হেক্টর জমিতে ধনিয়া পাতার আবাদ হয়েছে।

আরও পড়ুন : ত্বকের যত্নে ধনিয়া পাতা

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, রবি মৌসুম ধনিয়া চাষের সবচেয়ে উপযোগী সময়। সাটুরিয়ার মাটি ও আবহাওয়া এই ফসলের জন্য আদর্শ। উন্নত বীজ ও আধুনিক পরিচর্যার কারণে উৎপাদিত পাতার মান ও ঘ্রাণ দুটোই অত্যন্ত ভালো। তিনি আরও বলেন, কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এখন গ্রামের ফসলের সুগন্ধ ছড়াচ্ছে রাজধানীতেও—এটা সাটুরিয়ার কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।

বাম্পার ফলন গ্রামীণ অর্থনীতি
০১ সেপ্টেম্বর ২০২৬
৩ মিনিটে ৫৪ বার ‘স্যার’, সিভিল সার্জন ভাইরাল
২৮ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল ৪১ কেজির বাঘাইড়
২৭ আগস্ট ২০২৬
অর্থসংকটে থমকে যাচ্ছিল সুষমার ঢাবি পড়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী
২৬ আগস্ট ২০২৬
এইচপিভি টিকায় জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব : ডা. রওশন আরা
২৫ আগস্ট ২০২৬
আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
২৪ আগস্ট ২০২৬
গ্যারেজের তালা ভেঙে প্রাইভেটকার চুরি, গ্রেপ্তার ১
১৯ আগস্ট ২০২৬
স্বাধীনতার ৫৫ বছরেও কাঁচা রাস্তা, বৃষ্টির কাদা-পানিতে ‘বন্দি’ হাজারো মানুষ
১৬ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন বিমানমন্ত্রীর
০১ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২৯ জুলাই ২০২৬
বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহিয়ার সিপারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিজিএফআই পরিচয়ে অপহরণ, আটক ৫
  2. লাউয়াছড়ায় বন্যপ্রাণীর খাদ্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ
  3. ভারতে ৩৩ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
  4. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ
  5. শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা
  6. পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x