Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনারচান-২
সরকারের ৬ মাসে স্বাস্থ্যসেবার মান বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী
ওষুধের চাহিদা পূরণে বাংলাদেশের সহযোগিতা চান ফিলিপাইনের রাষ্ট্রদূত
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী
গুদামে অনিয়ম পেলেই ব্যবস্থা, দেশে খাদ্যের সংকট হবে না : খাদ্যমন্ত্রী

৩ মিনিটে ৫৪ বার ‘স্যার’, সিভিল সার্জন ভাইরাল

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১০:২৫, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:০৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। ছবি : এনটিভি

মাত্র তিন মিনিটের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীকে ৫৪ বার ‘স্যার’ সম্বোধন করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বক্তব্যের ভিডিও। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

গতকাল সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রীর বক্তব্য শেষে কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস।

প্রায় তিন মিনিটের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রীকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করেন তিনি। পরে বক্তব্যটি নিয়ে হিসাব কষে দেখা যায়- ‘স্যার’ শব্দটি ব্যবহার হয়েছে ৫৪ বার।

এরপর থেকেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় নানা মন্তব্য ও রসিকতা। অনেকের প্রশ্ন- একটি বক্তব্যে স্বাভাবিক সৌজন্যতার সীমা পেরিয়ে এতবার ‘স্যার’ সম্বোধনের প্রয়োজন হলো কেন?

শুধু সিভিল সার্জনই নন, একই সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের প্রায় এক মিনিটের বক্তব্যেও ‘স্যার’ শব্দটি শোনা যায় প্রায় ১০ বার।

সভায় স্বাস্থ্যমন্ত্রী মাদক, জুয়া, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে ‘স্যার’ বলা সরকারি দাপ্তরিক সংস্কৃতির অংশ হতে পারে। তবে তিন মিনিটে ৫৪ বার সম্বোধনের বিষয়টি উপস্থিত অনেকের কাছেই ছিল অস্বাভাবিক এবং দৃষ্টিকটুও।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, বক্তব্যের মূল বক্তব্যের চেয়ে ‘স্যার’ বলার সংখ্যাটিই এখন বেশি আলোচিত।

তবে বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের বক্তব্য জানতে তার  মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মানিকগঞ্জ সিভিল সার্জন ভাইরাল স্বাস্থ্যমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: মানিকগঞ্জ

০৬ সেপ্টেম্বর ২০২৬
ইছামতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনারচান-২
২৮ আগস্ট ২০২৬
জেলের জালে ধরা পড়ল ৪১ কেজির বাঘাইড়
২৭ আগস্ট ২০২৬
অর্থসংকটে থমকে যাচ্ছিল সুষমার ঢাবি পড়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
  2. আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
  3. আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  4. সংঘাত-প্রতিশোধ নয়, ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়ে তুলতে চাই : রাষ্ট্রপতি
  5. পুলিশের দাবি ‘আ.লীগ নেতা’, আইনজীবীর দাবি ‘বিএনপি কর্মী’
  6. এক্সপ্রেসওয়েতে মরদেহ : সুপারভাইজার-হেলপারের স্বীকারোক্তি, বাসচালক রিমান্ডে                             

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x