Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি, দেখা পাচ্ছেন না বিএনপি নেতাকর্মী ও প্রবাসীরা
আঞ্জুমান মফিদুলের সব মানবিক কাজের সঙ্গে আছি : শিমুল বিশ্বাস
রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ
ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য আটক
রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের  সাক্ষাৎকার নেওয়া হয়। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে দলের আগ্রহী তিন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। তবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা পরে জানানো হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ ও সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড ও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার।

বৈঠক শেষে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘এই বৈঠক মনোনয়ন বোর্ডের বৈঠক। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটিই বিএনপির মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তবে সিদ্ধান্তটি (কে মনোনয়ন পাবেন) পরে জানানো হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। এখন ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

বিএনপি উপনির্বাচন ঠাকুরগাঁও

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রিজভী
০৮ সেপ্টেম্বর ২০২৬
শহীদ জিয়ার বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করব : দুলু
০৮ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে অটুট থাকবে : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আইফোন ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে অপ্রতিমকে হত্যা : পুলিশ
  2. কুষ্টিয়ায় মুরগির মাংস খেয়ে অচেতন, ১০ পুলিশ সদস্য হাসপাতালে
  3. ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!
  4. অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
  5. দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, রয়েছে ভারি বর্ষণের শঙ্কাও
  6. বাসার কাছেই চিরনিদ্রায় অপ্রতিম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x