Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
রাজধানীর কাঁঠালবাগানের আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩
ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
গণভোট অবৈধ হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে : মামুনুল হক
৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত ১৫

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১০:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১০:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
দুর্ঘটনায় যাত্রীবাহী বাসসহ কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়। ছবি: এনটিভি 

ঘন কুয়াশায় মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, সকালে ঘন কুয়াশা থাকায় কামাড়খোলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই লেন থেকে আসা দুটি বাসের সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ক্ষতিগ্রস্ত যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত ঘন কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জ দুর্ঘটনা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

সংশ্লিষ্ট সংবাদ: মুন্সীগঞ্জ

০৫ নভেম্বর ২০২৬
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দিনমজুর নিহত
১৫ অক্টোবর ২০২৬
সাবেক উপমন্ত্রী আবদুল হাই আর নেই
২৬ আগস্ট ২০২৬
কৃষক কার্ডেই থাকবে কৃষকের সব সমস্যার সমাধান : কৃষিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী
  2. গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রুমা
  3. ৯ ও ১৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ দুই শিশু
  4. দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
  5. ‘শেখ হাসিনার স্বাক্ষর জাল করে মেট্রিক্স চেম্বার্স এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন করেছে’
  6. অল্প সংখ্যক শান্তি বিনষ্টকারীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে : আইজিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x