Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
উন্নয়ন কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস নয় : চসিক প্রশাসক
দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী
পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬
সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে

শীতে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৪০, ২১ নভেম্বর ২০২৬
ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

শীত মৌসুমে উত্তর চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের তৈরি জিলাপির চাহিদা ও কদর বেড়েছে। ব্যতিক্রমী মচমচে আর সুস্বাদু এ চালের জিলাপি উত্তর চট্টগ্রামের মানুষের কাছে বেশ জনপ্রিয়।

জানা গেছে, সুদূর প্রাচীনকাল থেকে শীতকালে হাটহাজারীর গ্রামাঞ্চলে নারীরা চালের জিলাপি ঘরোয়াভাবে তৈরি ও পরিবেশন করতেন। এছাড়া শীত মৌসুমে ধর্মীয় সম্মেলন ও মাহফিলকে ঘিরে বসা বিভিন্ন মেলায় বিক্রি হয়ে আসছে এই জিলাপি। এ জিলাপি এখন হাটহাজারী পৌরসদর ও বেশ কয়েকটি হাটবাজারে জমজমাট বিক্রি হচ্ছে। প্রতিদিন উপজেলার ছয়টি বাজারে প্রতি কেজি ১২০ টাকা দরে অন্তত ৫ হাজার কেজি চালের জিলাপি বিক্রি হচ্ছে।

যেসব বাজারে চালের তৈরি জিলাপি বিক্রি হয়

হাটহাজারী উপজেলার মধ্যে চৌধুরীহাটে ২ জন, সরকারহাট বাজারে ৩/৪ জন, মনিয়া পুকুর পাড়ে ২/৩ জনও হাটহাজারী বাজারে ৬ জন ও কাটিরহাট বাজারে ১ জন চালের জিলাপি তৈরির কারিগর সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালের জিলাপি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। শীতের আগমনের সাথে সাথে চালের জিলাপির যথেষ্ট চাহিদা ও মোটামুটি অল্প পরিশ্রম এবং পুঁজি খাটিয়ে বেশ ভালো আয় হয়ে থাকে বলে হাটহাজারীর মৌসুমী ফল বিক্রেতারাই মূলত চালের জিলাপি তৈরিতে ঝুঁকে পড়েছেন।

চালের জিলাপি কী কী উপকরণ দিয়ে তৈরি হয়

চালের গুঁড়া ও গুড়ের তৈরি মিঠাই। গরম পানি দিয়ে চালের গুঁড়ার পেস্ট তৈরি করা হয়। একটি কাপড়ে সে পেস্ট রেখে বিশেষভাবে ঘুরিয়ে চক্রাকারে ফুটন্ত তেলের ওপর দিয়ে ওই জিলাপি তৈরি করা হয়। জিলাপির রং লালচে হয়ে আসলে তা গুড়ের মিঠাইয়ে ভিজিয়ে রাখা হয়। প্রতিটি জিলাপির ওজন হয় প্রায় এক কেজি।

গত বছর প্রতি কেজি ছিল জিলাপির দাম ছিল ১২০টাকা। তবে এবার জিনিসপত্রের দাম বাড়ার অজুহাতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০টাকায়।

সরেজমিন হাটহাজারী বাসস্টেশন এলাকার চালের জিলাপি তৈরিকারক করিম, ইউসুফ, মঞ্জু ও সরকারহাট বাজার এলাকায় মো. মাহাবুব, মো. আবুল হোসেন, মো. মহিন উদ্দিনের সাথে কথা হলে তারা জানান, প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন শতাধিক কেজি চালের জিলাপি বিক্রি করেন। জিলাপির চাহিদা বেশি হওয়ায় বানিয়ে কূল পাচ্ছে না বিক্রেতারা।

হাটহাজারী বাসস্ট্যান্ডের জিলাপি তৈরিকারক ইউচুফ জানান, তিনি প্রতিদিন অন্তত এক থেকে দেড় শতাধিক কেজি চালের জিলাপি বিক্রি করে থাকেন। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তিনি চালের জিলাপি বিক্রি করেন। এ কাজে তাকে ২ জন কর্মচারী সহযোগিতা করে। প্রতিদিন দেড়শ’ কেজি চালের গুঁড়া, প্রায় ৭০ কেজি গুড়, জ্বালানি হিসেবে ৮০ কেজি কেরোসিন, ৮০ কেজি সয়াবিন তেল ব্যবহার করেন। কর্মচারীসহ সার্বিক খরচ বাদ দিয়ে তার মোটামুটি হাজার দু’এক টাকা রোজগার হয়। তিনি বলেন, ১৫ বছর ধরে হাটহাজারী বাজারে জিলাপি বিক্রি করে আসছি।

জিলাপি ক্রেতা মো. হোসেন বলেন, হাটহাজারী চালের জিলাপি এই এলাকার একটি ঐতিহ্যবাহী শীতকালীন খাবার। মচমচে, সুস্বাধু এই জিলাপি খেতে বেশ মজা ও পরিবারের সবাই বলতে গেলে বাচ্চারাও এটি খুব পছন্দ করে। তাই সপ্তাহে দুই থেকে তিনবার পরিবারের জন্য চাল জিলাপি কিনে থাকি।

চট্টগ্রাম জিলাপি হাটহাজারী

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

২১ নভেম্বর ২০২৬
উন্নয়ন কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস নয় : চসিক প্রশাসক
২০ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে
১৯ নভেম্বর ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস
  2. বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনী অঙ্গাঙ্গিভাবে জড়িত: প্রধানমন্ত্রী
  3. দেশের মাটিতেই ফলছে সুস্বাদু রসালো কমলা
  4. আমাদের ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে : সমাজকল্যাণমন্ত্রী
  5. সমন্বিত হাঁস-মাছ চাষে সফল শফিক
  6. আ.লীগ রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x