Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৩০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৪, ২৬ আগস্ট ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৩০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৪, ২৬ আগস্ট ২০২৬
আরও খবর
র‍্যাবের মতো সংগঠন দেশে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট
রাজধানীর ধানমণ্ডির আগুন নিয়ন্ত্রণে
আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণের ভরি?
আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কৃষক কার্ডেই থাকবে কৃষকের সব সমস্যার সমাধান : কৃষিমন্ত্রী

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৩০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৪, ২৬ আগস্ট ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৭:৩০, ২৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৭:৩৪, ২৬ আগস্ট ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমাদের সরকার কৃষি কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে। এই কার্ড চালু হলে আপনি কতটুকু জমিতে আলু রোপণ করেছেন তা সরকারের রেকর্ডে থাকবে। আপনার কী পরিমাণ সারের প্রয়োজন সেটিও সরকারের রিপোর্টে উল্লেখ থাকবে। সেই অনুযায়ী আলু তোলার আগেই সরকার একটি পরিকল্পনা তৈরি করে ফেলতে পারবে। এতে কিছুটা সময় লাগবে তবে এই কার্ডের মাধ্যমেই কৃষকের সব সমস্যার সমাধান সম্ভব হবে।

আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘এ দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। এই ৭৫ ভাগ মানুষের অর্থনীতি যদি শক্তিশালী হয় তবে অবশ্যই দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। এই সরকারের প্রধান লক্ষ্য কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়।’

প্রকল্প পরিচালক ড. আবদুর রহিম বলেন, ‘৭টি জেলার ৩১টি উপজেলার ৬৩৩টি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০২৩ সালে ৩০৪ কোটি টাকা ব্যয়ে সরকার এই প্রকল্পটি চালু করে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৬৫ হাজার পরিবার সরাসরি সুফল পাবে। এ পর্যন্ত প্রকল্পের ২০ শতাংশ অগ্রগতি হয়েছে। নদীভাঙনকবলিত অঞ্চলের মানুষ ভিটেমাটি ও সম্পদ হারিয়ে যাতে শহরমুখী না হয়ে যায়। তারা যেন চরাঞ্চলে থেকেই পশুপালন, মাছ চাষ ও কৃষিকাজ করে স্বাবলম্বী হতে পারে—আমরা সেই ব্যবস্থা করছি।’

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা খান।

​এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, ইসহাক আলী, মাসুদ ফারুক, অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

​সমাপনী অনুষ্ঠান শেষে সুফলভোগী খামারিদের মধ্যে ২৫টি বকনা বাছুর ও প্রতিজনকে ৫০ কেজি করে গোখাদ্য দেওয়া হয়। পরে অন্য একটি প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন মন্ত্রী। এরপর মাথাভাঙ্গা খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

মুন্সীগঞ্জ কৃষিমন্ত্রী কৃষক কার্ড সমস্যার সমাধান ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: মুন্সীগঞ্জ

২৩ আগস্ট ২০২৬
মুন্সীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
২১ আগস্ট ২০২৬
পদ্মা ইকো সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
১৯ আগস্ট ২০২৬
গজারিয়ায় বাসের যাত্রীদের মারধর : নেপথ্যের যে কারণ জানা গেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সদ্য জন্ম নেওয়া সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস
  2. সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দরে টেন্ডার, বছরে ৩৮ লাখ টাকা লোকসানের শঙ্কা
  3. দৌলতদিয়ায় দুর্বৃত্তের হামলায় যৌনকর্মী নিহত, তদন্তে সিআইডি
  4. আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  5. খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
  6. গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x