Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২২:৪০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২২:৪০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২২:৪০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে সফল খামারি
ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যু
পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি
‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে রমজান মাসে বিয়ে দিন’
দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২২:৪০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
২২:৪০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
২২:৪০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানসিন্দুকে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার টাকা। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানসিন্দুকের টাকা ১৪ ঘণ্টা ধরে গণনা শেষে এ যাবৎকালের সর্বোচ্চ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি লোহার দানসিন্দুক খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা দিনব্যাপী গণনা করা হয়। এসব নগদ অর্থ ছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং বিদেশি মুদ্রা পাওয়া গেছে, যার মূল্য পরে নির্ধারণ করা হবে।

গণনা শেষে আজ রাত সোয়া ১০টার দিকে টাকার চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছী। তিনি জানান, দানসিন্দুকগুলো থেকে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় টানা ১৪ ঘণ্টাব্যাপী এই গণনা কার্যক্রমে মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা অংশ নেন।

এর আগে চার মাস ২৪ দিন পর চলতি বছরের ২৭ জুন দানসিন্দুক খুলে ৪৩ বস্তা টাকা গণনা করে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। সে সময়ও বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফের উপস্থিতিতে দানসিন্দুকগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, ৫১ বস্তা নগদ টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ ও রুপার অলংকারসহ বিভিন্ন দেশের মুদ্রা এসব দানবাক্সে পাওয়া গেছে। তিনি আরও বলেন, মসজিদের দানের অর্থ মাদ্রাসা ও এতিমখানাসহ পাগলা মসজিদ কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন খাতে ব্যয় করা হয়ে থাকে।

কিশোরগঞ্জ পাগলা মসজিদ দানসিন্দুক কোটি টাকা রেকর্ড

সংশ্লিষ্ট সংবাদ: কিশোরগঞ্জ

১ ঘন্টা আগে
টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে সফল খামারি
৩ ঘন্টা আগে
ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যু
২১ নভেম্বর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল যুবকের
  2. নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী
  3. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  4. বর্তমান কমিশন কাজে বিশ্বাসী : দুদক চেয়ারম্যান
  5. কাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x