Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৬, ১৬ নভেম্বর ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৬, ১৬ নভেম্বর ২০২৬
আরও খবর
নতুন পুলিশ সুপার পেল ৭ জেলা
ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

গণভোট অবৈধ হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে : মামুনুল হক

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৬, ১৬ নভেম্বর ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৩৬, ১৬ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জ শহরের কাচারি শহীদ মিনার এলাকায় আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক। ছবি : এনটিভি

বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘গণভোট অবৈধ হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে। তাদের ক্ষমতা, মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রিত্বও অবৈধ।’

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের কাচারি শহীদ মিনার এলাকায় আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এ  কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে হবে, যাতে নতুন করে কোনো শেখ হাসিনা কিংবা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় বসতে না পারে। ১৯৭২ সালের সংবিধানে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তন করা না গেলে ক্ষমতায় গিয়ে যে কেউ পাঁচ বছর পর নতুন স্বৈরাচারে পরিণত হবে।

মামুনুল হক আরও বলেন, ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে রাষ্ট্র মেরামতের পক্ষে গণভোটে মতামত দিয়েছেন। অথচ ক্ষমতায় গিয়ে সরকারের মুখপাত্র সংসদে দাঁড়িয়ে গণভোটকে অবৈধ বলছেন। রাষ্ট্র মেরামতের ভোট অবৈধ, আর সরকার নির্বাচনের ভোট বৈধ—এ কেমন দ্বৈতনীতি? ৭০ শতাংশ মানুষের ভোট অবৈধ হলে ৫০ শতাংশ মানুষের ভোট কীভাবে বৈধ হয়ে গেল?

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের আলোকে বাংলাদেশ পুনর্গঠনের ঘোষণা দিলে আমরা ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র মেরামতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে আলেম-ওলামাদের ভুল বুঝিয়ে বা কিনে নিয়ে বাংলাদেশের আলেম সমাজকে ৭০ শতাংশ জনগণের সঙ্গে গাদ্দারি করানো যাবে না। আলেম সমাজ ও শহীদদের রক্তের সঙ্গে কেউ গাদ্দারি করতে পারে না।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নুর হোসেন নুরানী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এটি ফাঁকা আওয়াজ। কোনো স্বৈরাচার পালিয়ে গেলে আর ফিরে আসে না। জনগণকে এ ধরনের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব জালালুদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিশের নায়েবে আমির মুহাম্মদ মাহবুবুল হক, সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় খেলাফতে মজলিশের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, মুন্সীগঞ্জ জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ হাসান, মুন্সীগঞ্জ শাখার সহসভাপতি মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান এবং যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফাতিহ সুলাইমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সারা দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মুন্সীগঞ্জের সড়ক দ্রুত মেরামত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফতে মজলিশ মুন্সীগঞ্জ জেলা শাখা।

মামুনুল হক গণভোট সরকার মুন্সীগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: মামুনুল হক

১৯ নভেম্বর ২০২৬
যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে : মামুনুল হক
১৩ অক্টোবর ২০২৬
সরকারের সঙ্গে বিরোধী দলগুলো মুখোমুখি বিরোধে : মামুনুল হক
১২ সেপ্টেম্বর ২০২৬
সংবিধান সংশোধনের নামে বিএনপি মানুষকে ধোঁকা দিতে চায় : মামুনুল হক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গোপালগঞ্জে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানের হিসাব তলব
  2. যুবলীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় দাগনভূঞার ওসি প্রত্যাহার
  3. ‘দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন’
  4. বাবার মরদেহ ফ্রিজিং ভ্যানে রেখে সম্পত্তি নিয়ে মারামারিতে জড়ায় সন্তানরা
  5. লঘুচাপ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই : চিফ প্রসিকিউটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x