কাকরাইলে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
প্রতীকী ছবি
রাজধানীর কাকরাইলে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।
আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।’

এনটিভি অনলাইন ডেস্ক