Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৩
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
অভিন্ন সিলেবাসে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউইয়র্কে যত্রতত্র ব‍্যানার ঝুলানোয় সমালোচনা
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, জামিন পেলেন রঞ্জন
রাজধানীর ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ

বঙ্গবন্ধু টানেলের দ্বার খুলছে ২৮ অক্টোবর

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৩
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৩
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশদ্বার। ছবি : এনটিভি

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বার খুলছে আগামী ২৮ অক্টোবর। আনুষ্ঠানিকভাবে এর দ্বার খুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই চলতি মাসের শেষ বা আগামী মাসের প্রথম দিকে পরীক্ষামূলক যানবাহন চলাচল করবে এই টানেল দিয়ে। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত দ্বার উন্মোচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সচিব মো. মনজুর হোসেন।

প্রস্তুতিমূলক সভায় বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান বক্তব্য দেন।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্ত থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তের আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করছে এই বঙ্গবন্ধু টানেল। নদীর তলদেশে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় তৈরি হয়েছে দুটি সুড়ঙ্গ পথ। প্রতিটি চওড়ায় ৩৫ এবং উচ্চতায় ১৬ ফুট। যার দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার। সব কাজ শেষ, তাই বঙ্গবন্ধু টানেল এখন যান চলাচলের জন্য প্রস্তুত বলে জানান সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন।

বঙ্গবন্ধু টানেল নির্মাণ ব্যয়ের প্রায় ১০ হাজার কোটি টাকার ছয় হাজার কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। আন্তর্জাতিক মানে নির্মিত টানেলটি দিয়ে আগামী মাসের শুরুতে ট্রায়াল রান হওয়ার কথা। এ লক্ষে প্রয়োজনীয় নিরাপত্তাসহ যানবাহনের ধরন ও গতিসীমা নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, বঙ্গবন্ধু টানেল সম্পর্কে কেউ মিথ্যা ও নেতিবাচক খবর ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

এফবিসিসিআইয়ের নির্বাহী পরিচালক তপন মজুমদান জানান, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলকে ঘিরে চট্টগ্রামের নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উম্মোচন হবে। দেশের প্রথম এ টানেল নির্মাণের পর যোগাযোগ ব্যবস্থায় ফিরে আসবে বৈপ্লবিক পরিবর্তন। টানেল দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় ধরনের ভূমিকার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলো শত শত কারখানা স্থাপন, দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

কর্ণফুলী নদীর ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় ৩ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্য এসব সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। ইতোমধ্যে দৃশ্যমান কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেলের ভেতরের সড়ক। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা মুহূর্তের মধ্যে পাড়ি দিচ্ছেন টানেল। প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার এ টানেল।  মূল টানেলের সঙ্গে পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটারের সংযোগ সড়কের কাজও প্রায় শেষ পর্যায়ে।

টানেলের নিরাপত্তায় পদ্মা সেতুর মতো দুই পাড়ে নির্মিত হবে দুটি থানা। পাশাপাশি নৌবাহিনী ও টানেলের নিরাপত্তার কাজ করবে বলে জানান পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

বাংলাদেশ ও চীনা প্রতিষ্ঠান যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে।

উদ্বোধন বঙ্গবন্ধু টানেল প্রধানমন্ত্রী
০৭ মে ২০২৬
মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদমন্ত্রী
২৮ এপ্রিল ২০২৬
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং হতে ৪৫ দিন লাগবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
১৬ এপ্রিল ২০২৬
রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
১৩ ডিসেম্বর ২০২৫
কাঁটাবনে আজাদ ফিশারিজের দ্বিতীয় আউটলেট চালু
২৪ অক্টোবর ২০২৫
ভবদহে জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
১৬ অক্টোবর ২০২৫
বসুন্ধরায় শুরু ইন্টেরিয়র–ফার্নিচার–সাইনেজ টেকনোলজি এক্সপো
১০ অক্টোবর ২০২৫
মগবাজারে ওয়াটারফল মেকওভারের উদ্বোধন
০২ অক্টোবর ২০২৫
'রক্তস্পন্দন' ওয়েবপেজের যাত্রা শুরু
১৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকায় এশিয়ান ট্যুরিজম মেলা উদ্বোধন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৫
রামপুরা খালের ওপর তিনটি সেতুর নির্মাণকাজ উদ্বোধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডিজিএফআই পরিচয়ে অপহরণ, আটক ৫
  2. লাউয়াছড়ায় বন্যপ্রাণীর খাদ্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ
  3. ভারতে ৩৩ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
  4. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ
  5. শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা
  6. পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x