Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:০০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:০২, ০৭ মে ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:০০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:০২, ০৭ মে ২০২৬
আরও খবর
‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উদ্বোধন, দ্রুত সনদ বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’র যাত্রা শুরু
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ : পানিসম্পদ মন্ত্রী

মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানিসম্পদমন্ত্রী

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:০০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:০২, ০৭ মে ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৩:০০, ০৭ মে ২০২৬
আপডেট: ১৩:০২, ০৭ মে ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২.১০ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২.১০ কিলোমিটার দীর্ঘ হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এই পুনঃখনন কাজ সম্পন্ন হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্পে মোট ৪৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খালটি খনন করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও মৎস্য উৎপাদন কয়েকগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদমন্ত্রী খাল পুনঃখনন

সংশ্লিষ্ট সংবাদ: উদ্বোধন

০৬ জুলাই ২০২৬
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উদ্বোধন, দ্রুত সনদ বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের
২৮ এপ্রিল ২০২৬
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং হতে ৪৫ দিন লাগবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
১৬ এপ্রিল ২০২৬
রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকায় মুষলধারে বৃষ্টি, চলবে কতক্ষণ?
  2. প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  3. শেখ হাসিনার এক বছরে খাওয়া-দাওয়ার খরচ ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী
  4. বন্যায় নিহত বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  5. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x