Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৭ নভেম্বর ২০২৬
আরও খবর
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১
মক্কায় সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
টুঙ্গিপাড়া থানায় হামলা-অস্ত্র লুটের মামলায় আসামি ৮ হাজার
মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সৌদির লোহিত সাগর উপকূলের বন্দরে হুথিদের হামলা, বাড়ছে সংঘাত

সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৭ নভেম্বর ২০২৬
ইয়েমেনের সানায় সৌদি বিমান হামলার পর একটি গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : এএফপি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীটির পক্ষ থেকে সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার এক দিন পর, আজ শুক্রবার (২৭ নভেম্বর) পশ্চিম ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে কয়েকটি হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম। খবর এএফপির।

এই গ্রীষ্মকালে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিয়মিত বোমাবর্ষণ করে আসছে।

এর জবাবে হুথি বাহিনী তেলসমৃদ্ধ রাজ্যটিকে প্রায় প্রতিদিনই লক্ষ্যবস্তু করছে; তারা জ্বালানি স্থাপনা, বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের প্রধান অর্থনৈতিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে।

একটি স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে হুথিদের ‘সাবা’ সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার সৌদি যুদ্ধবিমান তাইজ প্রদেশের আল-তুরবা শহরের একটি আবাসিক ভবনে অভিযান চালায়। এই হামলায় ১১ জন নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।

সংবাদ সংস্থাটি হুথিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত শাদা অঞ্চলের জ্বালানি ট্যাংক লক্ষ্য করেও হামলার খবর জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণ সৌদি আরবের জাজান তেল শোধনাগার লক্ষ্য করে হুথিরা হামলা চালায়, যাতে একজন নেপালি কর্মী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

এসপিএ আরও জানায়, ওই হামলার ফলে সেখানে আগুন ধরে যায় এবং শোধনাগারটির কার্যক্রম বন্ধ করে দিতে হয়।

কয়েক বছরের অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইয়েমেন পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়ে, যা চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধে একটি নতুন ফ্রন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সেপ্টেম্বরে সংঘাত আরও তীব্র হয় যখন ইয়েমেনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলো আগে থেকেই নিয়ন্ত্রণে রাখা হুথিরা লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালি সংলগ্ন পশ্চিম উপকূলরেখা দখল করে নেয়।

হুথিরা এখন দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর এডেনের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে ২০১৫ সালে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর দেশটির সরকার আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের তথ্য মতে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের লড়াইয়ে ২ হাজার ৩০০-র বেশি মানুষ নিহত এবং ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সৌদি আরবে হুথিদের হামলায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।

ইয়েমেন সৌদি আরব হামলা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন

২৫ নভেম্বর ২০২৬
ইয়েমেনের বন্দরে সৌদি জোটের হামলা, সৌদিতে ড্রোন ধ্বংস
২২ নভেম্বর ২০২৬
ইয়েমেনে হুথিদের হামলায় তিন মাসে ২১৫ শিশু নিহত
১৭ নভেম্বর ২০২৬
হুথিদের লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তান সেনাদের বিশেষ অভিযান, নিহত ১২
  2. পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার
  3. যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে ৪ শতাধিক ফ্লাইট বাতিল, অন্ধকারে ১০ লাখ পরিবার
  4. ব্যাংককের তেল শোধনাগারে বিস্ফোরণ, আহত ৯
  5. তহবিল আটকে দিয়ে ইরান যুদ্ধ থামাতে পারবেন ডেমোক্র্যাটরা?
  6. যুক্তরাষ্ট্র-বান্ধব বাণিজ্য চুক্তি নিশ্চিত করতেই কি ট্রাম্পের শুল্কারোপ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x