Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৮, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৮, ২১ নভেম্বর ২০২৬
আরও খবর
ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইইউ ও যুক্তরাজ্যের কূটনীতিকদের বৈঠক
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ‘শান্তি ঘোষণাপত্রে’ কী আছে?
পারমাণবিক যুদ্ধে না জড়ানোর ঘোষণা ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প-শি-পুতিন

ইরানের ওপর নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৮, ২১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ২১ নভেম্বর ২০২৬
আপডেট: ০৮:২৮, ২১ নভেম্বর ২০২৬

ইরানের ওপর নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে ইরানের বন্দর বা উপকূল থেকে তেল ও পণ্য বহনকারী জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তর করা হলে সেটিকেও অবরোধ এড়ানোর চেষ্টা হিসেবে বিবেচনা করা হতে পারে। এমন জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল জাজিরার। 

স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক নির্দেশনায় জানায়, ইরানের বন্দর বা উপকূল থেকে পণ্য বোঝাই করা কোনো জাহাজের কাছ থেকে অন্য জাহাজ পণ্য গ্রহণ করলে সেটিকে অবরোধ লঙ্ঘনের চেষ্টা হিসেবে বিবেচনা করা হতে পারে। এমনকি পণ্য গ্রহণকারী জাহাজটি সরাসরি ইরানের বন্দরে না গেলেও এ নিয়ম প্রযোজ্য হবে।

সেন্টকম বলেছে, এ ধরনের জাহাজ থামানো, তল্লাশি, গতিপথ পরিবর্তন, জব্দ কিংবা পণ্য যে ইরানি বন্দর থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হতে পারে। মার্কিন নির্দেশ অমান্য করলে বলপ্রয়োগসহ অন্যান্য ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তরের এই পদ্ধতিকে শিপ-টু-শিপ ট্রান্সফার বলা হয়। এর মাধ্যমে ইরানের কিছু পেট্রোলিয়াম পণ্য এত দিন আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারছিল। নতুন বিধিনিষেধের লক্ষ্য সেই পথ বন্ধ করা।

গত ১৩ এপ্রিল প্রথম ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। জুনে তেহরানের সঙ্গে সমঝোতার পর তা প্রত্যাহার করা হয়। তবে সমঝোতা ভেঙে যাওয়ায় ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করে ওয়াশিংটন।

লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির পরিস্থিতি তৈরি করতে পারে। তার ধারণা, ইরানের সঙ্গে সরাসরি বড় ধরনের সামরিক সংঘাতে না গিয়ে অবরোধের মাধ্যমে দেশটিকে আলোচনার টেবিলে আনতে চাইছে যুক্তরাষ্ট্র।

কিংস কলেজের আরেক শিক্ষক রব গেইস্ট পিনফোল্ড বলেন, অবরোধের কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যে চাপে পড়েছে। দেশটির অর্থনীতির প্রায় ৩০ শতাংশ তেলের ওপর নির্ভরশীল। ফলে তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।

অবরোধ ভাঙার হুমকি ইরানের

সেন্টকমের ঘোষণার বিষয়ে ইরান সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটি বারবার বলেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সীমিত করার চেষ্টা তারা মেনে নেবে না।

বুধবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক মন্তব্যে অবরোধ ভাঙতে একদল তেলবাহী জাহাজ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বলা হয়, মার্কিন বাহিনী বাধা দিলে ইরান আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলা চালাতে পারে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ কার্যকর করতে পারবে না। মার্কিন বাহিনী ইরানের জাহাজে হামলা চালালে পাল্টা আঘাতেরও হুঁশিয়ারি দেন তিনি।

অবরোধ এড়াতে পারছে ইরান?

অবরোধের কিছু অংশ এড়িয়ে তেল রপ্তানি করতে পারলেও আগের মতো বড় পরিসরে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু করা ইরানের জন্য কঠিন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে ইরান প্রতিদিন প্রায় ১৫ লাখ থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত। এর বেশির ভাগই কিনত চীন।

রয়টার্সের গত অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের পর থেকে অন্তত আটটি ট্যাংকারে করে ইরানের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) উপসাগরীয় অঞ্চল ছেড়েছে। সেপ্টেম্বরে একটি জাহাজ মিয়ানমারে জেট ফুয়েলও সরবরাহ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকার্স ডটকমের বরাতে রয়টার্স জানায়, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ শিপ-টু-শিপ পদ্ধতিতে ইরানের অপরিশোধিত তেল নিচ্ছে। চালানটি গন্তব্যে পৌঁছালে জুলাইয়ে অবরোধ পুনর্বহালের পর এটিই হতে পারে ইরানের প্রথম সফল অপরিশোধিত তেল রপ্তানি। তবে ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি।

অধ্যাপক ক্রিগের মতে, সরাসরি সামরিকভাবে মার্কিন অবরোধ ভাঙার সক্ষমতা ইরানের নেই। নৌ শক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তবে প্রতিটি জাহাজ, মধ্যস্থতাকারী ও পণ্য স্থানান্তরের ওপর নজর রাখা মার্কিন বাহিনীর জন্য কঠিন হবে।

অধ্যাপক ক্রিগ বলেন, উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক নেটওয়ার্কও ইরানের তেল রপ্তানিতে সহায়তা করেছে। নতুন বিধিনিষেধের কারণে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।

ক্রিগের মতে, ইরানের লক্ষ্য হয়তো সরাসরি অবরোধ পরাজিত করা নয়; বরং এটি কার্যকর রাখা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল করে তোলা।

বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা

নতুন বিধিনিষেধের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইরানের কোনো ট্যাংকার মার্কিন নির্দেশ অমান্য করলে পরিস্থিতি দ্রুত জটিল হতে পারে।

ক্রিগ সতর্ক করেছেন, মার্কিন বাহিনী ইরানের কোনো জাহাজ ধ্বংস করলে বা এতে ব্যাপক প্রাণহানি ঘটলে তেহরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে পারে। এতে প্রতিবেশী দেশগুলোও সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

তার মতে, হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি দুটি পরস্পর-সংযুক্ত সংঘাতের কেন্দ্রে পরিণত হতে পারে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। অন্যদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ৫ শতাংশ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যায়।

যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ইয়েমেনে তাদের মিত্র হুথিরাও বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে বলে বারবার হুঁশিয়ারি দিয়েছে।

তবে এ ধরনের পদক্ষেপে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের দূরত্ব আরও বাড়তে পারে। এসব দেশ ওয়াশিংটনকে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান এড়ানোর আহ্বান জানাচ্ছে।

ক্রিগের ভাষায়, ওয়াশিংটন মনে করছে অবরোধ কার্যকর হচ্ছে। অন্যদিকে তেহরানের কাছে বর্তমান পরিস্থিতি ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। অবরোধ যত কার্যকর হবে, ইরানের পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রণোদনাও তত বাড়তে পারে।

ইরান যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ হরমুজ প্রণালি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

২০ নভেম্বর ২০২৬
ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান
১৮ নভেম্বর ২০২৬
১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোরাসানি
১৮ নভেম্বর ২০২৬
কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  2. শি ও পুতিনের সঙ্গে বৈঠক সেরে যেন আগুনে ঘি ঢাললেন ট্রাম্প!
  3. ট্রাম্প-শি-পুতিনের জ্বালানি সরবরাহ বৃদ্ধির ঘোষণা : তেলের দাম কি কমবে?
  4. পরীক্ষামূলক প্রয়োগে টিউমার অদৃশ্য, অগ্ন্যাশয়ের ক্যানসারের পিল নিয়ে আশা
  5. আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পাকিস্তানের মন্ত্রী
  6. ক্ষেপণাস্ত্রগুলো ‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ব্যবহারের জন্য প্রস্তুত : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x